আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

বাইডেনের পোল্যান্ড সফরের ঘোষণায় রুশ হামলা বেড়েছে

বাইডেনের পোল্যান্ড সফরের ঘোষণায় রুশ হামলা বেড়েছে

আগামী ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের এক বছর পূর্তি। বর্ষপূর্তিতে পোল্যান্ড সফরে যেতে পারেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এ ঘোষণার মধ্যে বড় ধরনের হামলা শুরু করেছে রাশিয়া।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জ্যঁ-পিয়েরে শুক্রবার সাংবাদিকদের বলেন, ২০ ফেব্রুয়ারি পোল্যান্ড সফরে যেতে পারেন প্রেসিডেন্ট বাইডেন। সফরকালে পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদার সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে তাঁর। ২২ ফেব্রুয়ারি পর্যন্ত বাইডেন পোল্যান্ড থাকবেন।

এ ছাড়া পোল্যান্ড সফরে গিয়ে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্যভুক্ত পূর্ব ইউরোপের দেশগুলোর জোট বুখারেস্ট নাইনের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তাঁর। এ বিষয়ে কারিন বলেন, দ্বিপক্ষীয় সহযোগিতা এবং ইউক্রেনকে সহায়তা দিতে সমন্বিত উদ্যোগের বিষয়ে আলোচনা বাইডেনের সফরে অগ্রাধিকার পাবে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আনুষ্ঠানিক ভাষণ দেবেন জো বাইডেন। খবর বিবিসি ও এএফপির।

ইউক্রেনে যুদ্ধ শুরুর পর দেশ ছেড়ে যাওয়া উদ্ধাস্তু এবং দেশটিকে পশ্চিমা সামরিক সহায়তা দেওয়ার অন্যতম কেন্দ্র হিসেবে ভূমিকা রাখছে ন্যাটোর সদস্য দেশ পোল্যান্ড।

প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পশ্চিমা বেশ কয়েকটি দেশ সফর শেষে ইউক্রেনে ফেরার পর দেশটির বিদ্যুৎকেন্দ্রগুলোতে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। শুক্রবার তাদের এ হামলায় ইউক্রেনজুড়ে বড় ধরনের বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে। উত্তরের বিভিন্ন এলাকায় মস্কোর দীর্ঘ-প্রতীক্ষিত আক্রমণও শুরু হওয়ার পথে বলে ইউক্রেনের কর্মকর্তাদের বরাতে জানা গেছে। শুক্রবার সন্ধ্যায় ইউক্রেনের সশস্ত্র বাহিনী বলেছে, রুশ সেনারা ইউক্রেনজুড়ে শতাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। ১২টি বিমান ও ২০টি গোলা হামলা হয়েছে। মস্কোর ছোড়া ক্ষেপণাস্ত্রের মধ্যে ৬১টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছেন তাঁরা।

রাশিয়াকে সাধারণত যুদ্ধ বা কূটনৈতিক ক্ষেত্রে ইউক্রেনের যে কোনো অগ্রগতির পর প্রতিবেশী দেশটিতে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে দেখা যায়।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত