আপডেট :

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

গুহা থেকে উদ্ধার সেই থাই ফুটবলার মারা গেছেন

গুহা থেকে উদ্ধার সেই থাই ফুটবলার মারা গেছেন

১২ কিশোর ফুটবলার থাইল্যান্ডের একটি গুহায় আটকা পড়ে আলোচনার জন্ম দিয়েছিল। ঘটনাটি ২০১৮ সালের। ওই ১২ কিশোরের মধ্যে একজন মারা গেছে। তার নাম ডুয়াংপেচ প্রমথেপ। সে থাই বালক ফুটবল দলের অধিনায়ক ছিল। খবর বিবিসির।

খবরে বলা হয়, গত বছরের শেষদিকে লেস্টারশায়ারের ব্রুক হাউস কলেজ ফুটবল একাডেমিতে ভর্তি হয়েছিল প্রমথেপ। তার মৃত্যু কী কারণে হয়েছে তা স্পষ্ট নয়। তবে ১৭ বছর বয়সি এই কিশোর মাথায় আঘাত পেয়েছিলেন। ২০১৮ সালে প্রমথেপ কোচের সঙ্গে ফুটবল টিম নিয়ে থাইল্যান্ডের চিয়াং রাই প্রদেশের একটি গুহায় গিয়ে দুই সপ্তাহের বেশি সময়ের জন্য আটকা পড়েছিল। সে ওই ফুটবল টিমের অধিনায়ক ছিল।

বন্যার পানিতে আটকা পড়ার ওই ঘটনা আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরের শিরোনাম হয়। ওই উদ্ধার অভিযানের গল্প নিয়ে গত বছর নেটফ্লিক্সে ছয় পর্বের মিনি-সিরিজ মুক্তি পায়। ওই ঘটনার সময় প্রমথেপের বয়স ছিল ১৩ বছর। তার সতীর্থদের বয়স ছিল ১১ থেকে ১৬ বছরের মধ্যে। প্রায় ১০০ থাই ও বিদেশি ডুবুরি দুই সপ্তাহের চেষ্টায় তাদের উদ্ধার করেছিল।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত