আপডেট :

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

        সমুদ্রের আগ্রাসন ঠেকাতে পাথর-দেয়াল, দীর্ঘমেয়াদে আরও বিপদে ক্যালিফোর্নিয়া

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

মধুচক্র থেকে আটক হয়েছে মেডিকেল ছাত্রী, নার্সসহ ৩৪ জন

মধুচক্র থেকে আটক হয়েছে মেডিকেল ছাত্রী, নার্সসহ ৩৪ জন

ভারতের আগরতলায় এক মধুচক্রে হানা
দিয়ে ৩৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এদের মধ্যে মেডিকেল পড়ুয়া শিক্ষার্থী,
নার্সসহ ২০ জনই স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের
পড়ুয়া।
ত্রিপুরায় রমরমিয়ে চলছে যৌনতার ব্যবসা।
কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার খাছে
অভিযোগ পেয়ে অবশেষে নড়েচড়ে
বসেছে ত্রিপুরা প্রশাসন। গোপন সূত্রে খবর
পেয়ে রোববার বিকেলে আগরতলা শহরের
মোট তিনটি রেস্তোরাঁয় হানা দেয় পুলিশ। অবৈধ
যৌন সংসর্গে লিপ্ত থাকার অভিযোগে গ্রেপ্তার
করা হয় ২০ ছাত্রছাত্রীসহ মোট ৩৪ জনকে।
এদের মধ্যে তিন রেস্তোরাঁর মালিকরাও
রয়েছেন। তাদের বিরুদ্ধে রেস্তোরাঁর
আড়ালে অবৈধ যৌন ব্যবসা চালানোর অভিযোগ
এনেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতদের মধ্যে দুই তরুণী আগরতলার
ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজির ছাত্রী।
আরেকজন নার্সিং ইনস্টিটিউটে পড়াশোনা
করছেন এবং বাকিরা সকলেই আগরতলার সরকারি
মেডিকেল কলেজের পড়ুয়া বলে জানা
গেছে। পুলিশ জানিয়েছে, আটককৃতদের
মধ্যে দুই তরুণীর বয়স ১৭ বছর।
রোববার রাতেই ধৃতদের স্থানীয় আদালতে
পেশ করা হয়। আদালত এর মধ্যে ৩২ জনকে
বিচার বিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ
দিয়েছে। দুই নাবালিকাকে জুভেনাইল হোমে
রাখার নির্দেশ জারি করা হয়েছে।
পুলিশি অভিযানের নেতৃত্ব দেন পুলিশ প্রধান
বিজয় নাগ এবং উপপ্রধান শর্মিষ্ঠা চক্রবর্তী।
সাংবাদিক সম্মেলনে পুলিশ প্রধান জানিয়েছেন,
রাজধানী ও সংলগ্ন এলাকায় গজিয়ে ওঠা অবৈধ যৌন
চক্র রুখতে কিছু দিনের মধ্যে আরও কড়া
পদক্ষেপ নেয়া হবে।

শেয়ার করুন

পাঠকের মতামত