আপডেট :

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

ন্যাটোতে যোগ দিতে চায় ফিনল্যান্ড

ন্যাটোতে যোগ দিতে চায় ফিনল্যান্ড

ছবি: এলএবাংলাটাইমস

জার্মানির মিউনিখে দ্বিতীয় দিনের মতো চলছে মিউনিখ সিকিউরিটি কনফারেন্স। ইইউ কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডেয়ার লাইয়েন এবং ন্যাটোর মহাসচিব ইয়েন্স স্টলটেনবার্গসহ বিশ্বনেতারা উপস্থিত ছিলেন।

মিউনিখ সম্মেলনের দ্বিতীয় দিনের অর্থাৎ শনিবারের প্রথম আলোচনা সভায় ফিনল্যান্ডের সামরিক জোট ন্যাটেতে যোগদানের বিষয়টি প্রাধান্য পায়। সভায় দেওয়া বক্তৃতায় ফিনিশ প্রধানমন্ত্রী সানা মারিন বলেন, ‘এটি স্পষ্ট যে রাশিয়া যেদিন ইউক্রেনে আক্রমণ করছে সেদিনই ফিনল্যান্ড ন্যাটোতে যোগ দিতে চেয়েছে'।

তিনি বলেন, 'যেদিন আমাদের প্রতিবেশি রাষ্ট্র রাশিয়া আরেক প্রতিবেশি ইউক্রেনে হামলা চালালো তখনই বিষয়টি স্পষ্ট হয়ে যায় যে, ফিনল্যান্ড ন্যাটোতে যোগদান করবে। কারণ এটিই একমাত্র সীমারেখা যেটি রাশিয়া অতিক্রম করবে না'।

ন্যাটোতে কোনো নতুন সদস্য যোগ দিতে চাইলে জোটের সব সদস্যের অনুমোদন প্রয়োজন। কিন্তু সদস্য রাষ্ট্র তুরস্ক এবং হাঙ্গেরির বাধার কারণে আটকে আছে সুইডেন ও ফিনল্যান্ডের সদস্যপদ। তুরস্কের দাবি, এই দেশ দুটি ‘সন্ত্রাসীদের' অর্থাৎ বিদ্রোহী কুর্দিদের এবং তুরস্কে ২০১৬ সালে হওয়া ব্যর্থ সামরিক অভ্যুত্থানের সন্দেহভাজন নেতা ফেথুল্লাহ গুলেনের সমর্থকদের আশ্রয় দিচ্ছে।

এলএবাংলাটাইমস/এজেড

 

শেয়ার করুন

পাঠকের মতামত