আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত ইউক্রেনের পাশে আছে যুক্তরাষ্ট্র: বাইডেন

যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত ইউক্রেনের পাশে আছে যুক্তরাষ্ট্র: বাইডেন

ছবি: এলএবাংলাটাইমস

ইউক্রেনকে আরও ৫০ কোটি ডলারের অস্ত্রসহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। পাশাপাশি যুদ্ধের বর্ষপূর্তিতে ওয়াশিংটনের পক্ষ থেকে রাশিয়ার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করা হবে বলেও জানিয়েছেন তিনি।

ইউক্রেনের রাজধানী কিয়েভে আকস্মিক সফরে গিয়ে এসব ঘোষণা দিয়েছেন জো বাইডেন।

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরুর এক বছর পূর্তির আগে ইউক্রেনের পাশে থাকার বার্তা নিয়ে সোমবার (২০ জানুয়ারি) কিয়েভে যান বাইডেন। বৈঠক করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে। এ সময় বাইডেন বলেন, যত দিন যুদ্ধ চলুক না কেন, যুক্তরাষ্ট্র সব সময় ইউক্রেনের পাশে থাকবে।

বাইডেনের ঘোষিত সহায়তা প্যাকেজের আওতায় ইউক্রেনকে গোলাবারুদ, অ্যান্টি-আরমার সিস্টেম ও আকাশে নজরদারির জন্য রাডার দেবে যুক্তরাষ্ট্র। বাইডেন বলেন, এসব অস্ত্র ও সরঞ্জাম আকাশ থেকে নিক্ষেপ করা বোমার আঘাত থেকে ইউক্রেনের মানুষকে সুরক্ষা দেবে।

জেলেনস্কিকে বাইডেন আরও বলেন, ‘স্বাধীনতা অমূল্য। যতক্ষণ প্রয়োজন, ততক্ষণ লড়াই চালিয়ে যাওয়াটা জরুরি। যুদ্ধে ইউক্রেনবাসীকে অনেক বেশি মূল্য চোকাতে হচ্ছে। অনেক বেশি ত্যাগ স্বীকার করতে হচ্ছে। যত দিন লাগুক না কেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনের মানুষের পাশে থাকবে।’

রাশিয়ার বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা মিত্ররা ইউক্রেনকে বিভিন্ন দফায় কোটি কোটি ডলারের অস্ত্র ও সামরিক সরঞ্জাম দিয়েছে। দেওয়া হয়েছে অত্যাধুনিক ট্যাংকও। তবে জেলেনস্কি দীর্ঘদিন ধরে পশ্চিমা মিত্রদের কাছে যুদ্ধবিমান চেয়ে আসছেন। তবে কিয়েভ সফরে গিয়ে ইউক্রেনকে যুদ্ধবিমান দেওয়া না দেওয়ার বিষয়ে কিছুই বলেননি বাইডেন।

সফরকালে বাইডেন ও জেলেনস্কিকে সেন্ট্রাল কিয়েভের রাজপথে পাশাপাশি হাঁটতে দেখা যায়। বাইডেনের সফরের সময় কিয়েভজুড়ে বিমান হামলার সাইরেন বেজে ওঠে। তবে এদিন কিয়েভে হামলার কোনো ঘটনা ঘটেনি। যদিও হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, বাইডেনের সফরের কয়েক ঘণ্টা আগে মস্কোকে এ বিষয়ে জানানো হয়েছিল।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত