আপডেট :

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

        সমুদ্রের আগ্রাসন ঠেকাতে পাথর-দেয়াল, দীর্ঘমেয়াদে আরও বিপদে ক্যালিফোর্নিয়া

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

বিমান দুর্ঘটনায় যাত্রীদের জীবন বাঁচাবে 'ক্যাপসুল' ব্যবস্থা

বিমান দুর্ঘটনায় যাত্রীদের জীবন বাঁচাবে 'ক্যাপসুল' ব্যবস্থা

মাঝ আকাশে বিমানে কোনো দুর্ঘটনা ঘটলে
যাত্রীদের প্রায় কিছুই করার থাকে না। তবে এবার
বিজ্ঞানীরা নতুন ধরনের বিমানের ডিজাইন
করেছেন, যে বিমানে যাত্রীরা থাকবে
ক্যাপসুলের ভেতর। এতে দুর্ঘটনায় জীবন
বাঁচানো সহজ হবে তাদের জন্য। এক
প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ইন্টারেস্টিং
ইঞ্জিনিয়ারিং।
ইউক্রেনের অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার ভ্লাদিমির
ট্যাটারেনকো এ বিমানের ডিজাইন করেছেন।
এতে যাত্রীদের নিরাপত্তা অনেক বাড়বে। এ
ব্যবস্থায় যাত্রীদের রাখা হবে ক্যাপসুলের
ভেতর। আর বিমানের ইঞ্জিনে আগুন লাগলে বা
অনুরূপ কোনো দুর্ঘটনা ঘটলে যাত্রীদের
প্যারাসুটের সাহায্যে নিরাপদে নামিয়ে দেবে
ক্যাপসুল। এ ক্যাপসুল চালুর জন্য একটি পুশ বাটন
থাকবে বিমানে।
এ ডিজাইনের বিমানের কার্যকারিতা পরীক্ষা করার
জন্য ইঞ্জিনিয়াররা অ্যান্টোনভ প্রকল্পের আওতায়
এএন-২২৫ ম্রিয়া কার্গো বিমান বেছে নিয়েছেন।
এতে তৈরি করা হবে বিশাল একটি ক্যাপসুল। যেখানে
ক্যাপসুলের ভেতর থাকবেন যাত্রীরা। কোনো
ধরনের জরুরি পরিস্থিতি হলে বিমানটি থেকে
ক্যাপসুলটি বেরিয়ে আসবে এবং নিরাপদে মাটিতে
নামবে। এছাড়া বিমানটির নিচে যদি পানি থাকে তাহলেও
কোনো সমস্যা নেই। কারণ ক্যাপসুলটি পানিতে
ভাসবে। এছাড়া এতে সংযুক্ত থাকবে নানা জীবন
রক্ষকারী উপকরণও। ক্যাপসুলটি বিমান থেকে
বের হতে তিন সেকেন্ডেরও কম সময়
নেবে।
ডিজাইনাররা বলছেন, বর্তমানে যেসব বিমান প্রচলিত
রয়েছে, সেগুলোতে এ ব্যবস্থা স্থাপন করা
অত্যন্ত দুরুহ। এ কারণে নতুন মডেলের বিমানেই
এ ক্যাপসুল সংযুক্ত করা সম্ভব। তবে বড় বিমান নয়,
মধ্যম কিংবা ছোট বিমানেই এ ব্যবস্থা সুবিধাজনক
হবে বলে মনে করেন ডিজাইনাররা।

শেয়ার করুন

পাঠকের মতামত