আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

আবারও তুরস্কের সঙ্গে আলোচনায় বসছে সুইডেন ও ফিনল্যান্ড

আবারও তুরস্কের সঙ্গে আলোচনায় বসছে সুইডেন ও ফিনল্যান্ড

পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোতে যোগদানের ইস্যুতে তুরস্কের সঙ্গে সুইডেন ও ফিনল্যান্ডের আলোচনা মার্চ মাসে শুরু হতে যাচ্ছে। সোমবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু বলেছেন, ৯ মার্চ ত্রিদেশীয় এই আলোচনা পুনরায় শুরু হবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, গত বছর স্বাক্ষরিত সমঝোতার উল্লেখিত তুরস্কের শর্তগুলো এখনও পূরণ করেনি সুইডেন।জানুয়ারি মাসে সুইডেন ও ফিনল্যান্ডের ন্যাটো জোটের সদস্য হওয়া নিয়ে দেশ দুটির সঙ্গে আলোচনা স্থগিত করে তুরস্ক। ওই সময় সুইডিশ রাজধানী স্টকহোমে ডানপন্থী রাজনীতিকরা পবিত্র কোরআন পুড়ানোর ঘটনায় এই পদক্ষেপ নেয় আঙ্কারা।

তুর্কি রাজধানীতে এক সংবাদ সম্মেলনে কাভুসোগলু বলেন, ৯ মার্চের বৈঠকে আমার সহকর্মীরা উপস্থিত থাকবেন। বৈঠকটি বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অনুষ্ঠিত হবে। ইউক্রেনে রাশিয়া আক্রমণের পর গত বছর ন্যাটো জোটে যোগদানের আবেদন করেছে সুইডেন ও ফিনল্যান্ড। কিন্তু এক্ষেত্রে তুরস্কের অপ্রত্যাশিত বিরোধিতার মুখে পড়েছে সুইডেন। তুরস্কের অভিযোগ, স্টকহোম তুরস্কে নিষিদ্ধঘোষিত সন্ত্রাসীদের আশ্রয় দিচ্ছে।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত