আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

পাকিস্তানের বেলুচিস্তানে বোমা বিস্ফোরণে ৪ জনের মৃত্যু

পাকিস্তানের বেলুচিস্তানে বোমা বিস্ফোরণে ৪ জনের মৃত্যু

ছবি: এলএবাংলাটাইমস

পাকিস্তানের বেলুচিস্তানের একটি ব্যস্ত বাজারে বোমা বিস্ফোরণে চার জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৪ জন। বেলুচিস্তানের রাজধানী কোয়েটা থেকে ৫০০ কিমি পূর্বে বারখান অঞ্চলে রবিবার এ ঘটনা ঘটে। বিস্ফোরণে বাজারের বেশ কয়েকটি দোকানও ক্ষতিগ্রস্ত হয়েছে।

বোমাটি একটি মোটরসাইকেলে যুক্ত থাকতে পারে বলে ধারণা করছেন স্থানীয় পুলিশ প্রধান সাজ্জাদ আফজাল। তিনি বলেন, ‘সম্ভবত বোমাটি রিমোট কন্ট্রোলের মাধ্যমে বিস্ফোরিত হয়েছিল।’ বারখানের ডেপুটি কমিশনার আব্দুল্লাহ খোসো’র বরাতে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন জানায়, আহতদের রাখনি হাসপাতালে ভর্তি করা হয়েছে।তিনি বলেন, ‘ঘটনাস্থল থেকে প্রমাণ সংগ্রহ করছে তদন্তকারী দল।’

বিস্ফোরণের ঘটনায় বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী আব্দুল কুদুস বিজেনজো শোক জানিয়েছেন।তিনি বলেন, ‘সন্ত্রাসীরা এ ধরনের হামলা চালিয়ে অস্থির পরিবেশ তৈরি করতে চাইছে। তবে রাষ্ট্রবিরোধী কোনও কিছু আমরা হতে দেবো না।’এ হামলার দায় স্বীকার করেনি কেউ।

এই হামলার কিছু আগে প্রদেশটিতে আরেকটি বোমা হামলা হয়। তাতে প্রাণ হারিয়েছেন ২ পুলিশ কর্মকর্তা, আহত হয়েছে আরও ২ জন।

ধারণা করা হচ্ছে, পাকিস্তানি তালেবান ও আইএস গোষ্ঠী এসব হামলার পেছনে দায়ী। তালেবানদের সঙ্গে পাকিস্তান সরকারের শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর থেকেই একের পর হামলা হচ্ছে। গত বছরের নভেম্বরের পর থেকে শতাধিক হামলা হয়েছে পাকিস্তানে।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত