আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

উচ্চ সতর্কতায় চীনের সামরিক বাহিনী

উচ্চ সতর্কতায় চীনের সামরিক বাহিনী

চীনের সামরিক বাহিনীকে তাইওয়ান প্রণালিতে উচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। মার্কিন সামরিক বাহিনী অস্থিতিশীলতা সৃষ্টির প্রেক্ষাপটে এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে। রাশিয়ার রাষ্ট্রীয় প্রচারমাধ্যম আরটি জানিয়েছে, সম্প্রতি তাইওয়ান প্রণালির উপর দিয়ে যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধবিমান উড়ে যাওয়াকে এ অঞ্চলের স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি বলে উল্লেখ করেছে চীন। তারপরই এমন পদক্ষেপ নিয়েছে বেইজিং।

চীনা সামরিক বাহিনীর মুখপাত্রের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, সম্প্রতি তাইওয়ান প্রণালির জলসীমায় টহল দিয়েছে একটি মার্কিন সাবমেরিন। সেই সঙ্গে একটি মার্কিন গোয়েন্দা বিমান ওই এলাকার আকাশ সীমা দিয়ে উড়ে গেছে। প্রতিবেদনে বলা হয়েছে- চীনের মূল ভূখণ্ড থেকে তাইওয়ানকে আলাদা করা তাইওয়ান প্রণালিতে মার্কিন গোয়েন্দা বিমান শনাক্ত করার পর একটি এসইউ-২৭ যুদ্ধবিমান উড্ডয়ন করে চীন। এটি মার্কিন গোয়েন্দা বিমানের গতিবিধি পর্যবেক্ষণের চেষ্টা করে।

চীনের পিপলস লিবারেশন আর্মির মুখপাত্র সিনিয়র কর্নেল শি ই বলেছেন, তাইওয়ান প্রণালিতে যুক্তরাষ্ট্রের এই বিমান পাঠানোর ঘটনা পুরো অঞ্চলের শান্তি এবং স্থিতিশীলতা বিনষ্টের পদক্ষেপ। তিনি বলেন, ওয়াশিংটন ইচ্ছা করে আঞ্চলিক পরিস্থিতিকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। উদ্ভূত পরিস্থিতিতে চীন তার জাতীয় সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতা রক্ষার জন্য সামরিক বাহিনীকে উচ্চ সতর্ক অবস্থায় রেখেছে।




এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত