আপডেট :

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

ইমরান খানের বক্তব্য প্রচারের দায়ে বন্ধ পাকিস্তানি চ্যানেল

ইমরান খানের বক্তব্য প্রচারের দায়ে বন্ধ পাকিস্তানি চ্যানেল

নিষেধাজ্ঞা উপেক্ষা করে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের বক্তব্য প্রচারের অপরাধে দেশটির অন্যতম নিউজ চ্যানেল এআরওয়াই নিউজের লাইসেন্স স্থগিত করা হয়েছে। খবর ডেইলি পাকিস্তানের। এর আগে পাকিস্তানের সব স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলে ইমরান খানের বক্তব্য সম্প্রচার নিষিদ্ধ করে দেশটির মিডিয়া নিয়ন্ত্রক কর্তৃপক্ষ পাকিস্তান ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি (পিইএমআরএ)। খবর দ্য ডনের।

পিটিআই চেয়ারম্যান ইমরান খানের বক্তৃতা সম্প্রচারের বিষয়ে রোববার রাতে নিষেধাজ্ঞা আরোপের কয়েক ঘণ্টা পরই বিশ্বকাপজয়ী সাবেক এই ক্রিকেট তারকার বক্তব্যের ক্লিপ সম্প্রচারের জন্য এআরওয়াই নিউজের লাইসেন্স স্থগিত করে নিয়ন্ত্রক কর্তৃপক্ষ। পিইএমআরএর দাবি, চ্যানেলটি রাত ৯টার সংবাদে জামান পার্কে দেওয়া ইমরানের বক্তব্য প্রচার করেছে।

পাকিস্তানের গণমাধ্যম দ্য ডনের প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের সব স্যাটেলাইট টিভি চ্যানেলে ইমরান খানের বক্তৃতা এবং প্রেস টক সম্প্রচার ও পুনঃপ্রচারের ওপর এটি তৃতীয় দফায় আরোপিত কোনো নিষেধাজ্ঞা। যদিও এ ধরনের প্রথম নিষেধাজ্ঞাটি ইসলামাবাদ হাইকোর্ট গত বছরের ৬ সেপ্টেম্বর বাতিল করেছিল এবং অন্যটি নিষেধাজ্ঞা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই সরকারের পক্ষ থেকে প্রত্যাহার করে নেওয়া হয়েছিল।

সংবাদমাধ্যমটি বলছে, সর্বশেষ এই ‘নিষেধাজ্ঞার আদেশে’ পাকিস্তানের সব লাইসেন্সধারী টিভি চ্যানেলকে তাদের নিজ নিজ চ্যানেলে ইমরান খানের বক্তৃতা/প্রেস টক (রেকর্ড করা বা লাইভ) সম্প্রচার/পুনঃসম্প্রচার করা থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে পিইএমআরএ। আদেশে বলা হয়েছে- ‘নির্দেশনা অমান্য করলে জনস্বার্থে কোনো কারণ দর্শানোর নোটিশ ছাড়াই পিইএমআরএ অধ্যাদেশ ২০০২ এর ধারা ৩০ এর অধীনে লাইসেন্স স্থগিত করবে।’

কর্তৃপক্ষ দাবি করেছে- ইমরান খান ‘রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও কর্মকর্তাদের বিরুদ্ধে তার উস্কানিমূলক বক্তব্যের মাধ্যমে ভিত্তিহীন অভিযোগ এবং ঘৃণামূলক বক্তব্য ছড়াচ্ছেন; যা আইনশৃঙ্খলা রক্ষার জন্য ক্ষতিকর এবং জনসাধারণের শান্তি ও শৃঙ্খলা বিঘ্নিত করতে পারে।’ এদিকে পিটিআই নেতা ফাওয়াদ চৌধুরী পিইএমআরএর এই পদক্ষেপকে ‘ইমরানের কণ্ঠস্বরকে স্তব্ধ করার একটি প্রচেষ্টা’ বলে অভিহিত করেছেন এবং এটিকে আইনিভাবে আদালতে চ্যালেঞ্জ করার সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে পাকিস্তানের সব মিডিয়াকেও একই কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।

নিষেধাজ্ঞার আদেশ ‘ইচ্ছাকৃত অমান্য’ করে ইমরান খানের বক্তব্য সম্প্রচার করায় রোববার গভীর রাতে পরবর্তী আদেশ না হওয়া পর্যন্ত এআরওয়াই নিউজ চ্যানেলের লাইসেন্সের ওপর স্থগিতাদেশ জারি করে পাকিস্তানের মিডিয়া নিয়ন্ত্রক কর্তৃপক্ষ। অবশ্য এআরওয়াই নিউজ চ্যানেল বলছে, নিয়ন্ত্রক কর্তৃপক্ষের আদেশটি বাস্তবায়ন করা সত্ত্বেও চ্যানেলটি পিইএমআরএর ক্রোধের সম্মুখীন হয়েছে। কারণ তারা রাত ৯টার শিরোনামে ইমরান খানের বক্তব্য প্রচার করেনি।

চ্যানেলটির দাবি, অন্যান্য টেলিভিশন চ্যানেলও ইমরান খানের বিবৃতি প্রচার করেছিল; কিন্তু ইলেকট্রনিক মিডিয়া কর্তৃপক্ষ এআরওয়াই নিউজের বিরুদ্ধেই শুধু বৈষম্যমূলক এ ব্যবস্থা গ্রহণ করেছে। এদিকে ইলেকট্রনিক মিডিয়া কর্তৃপক্ষের এ পদক্ষেপের তীব্র নিন্দা করেছেন পাকিস্তান ফেডারেল ইউনিয়ন অব জার্নালিস্ট (পিএফইউজে) এর অর্থ সম্পাদক সাইদ জাহান আকা লালা আসাদ। দ্য ডন বলছে, পিটিআই চেয়ারম্যান ইমরান খান লাহোরে তার বাসভবন জামান পার্কের বাইরে দলীয় কর্মীদের উদ্দেশে ভাষণ দেওয়ার কয়েক ঘণ্টা পরে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়।

এদিনের ভাষণে ইমরান বলেন, তিনি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সামনে কখনও মাথা নত করেননি এবং আপনাদেরও তা করতে দেবেন না। এ সময় তিনি সরকারি দলের নেতাদের বিরুদ্ধেও কটাক্ষ করেন। বিশ্বকাপজয়ী সাবেক এই ক্রিকেট তারকা অভিযোগ করেন, তারা তাদের সম্পদ বিদেশে লুকিয়ে রেখেছেন এবং সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) কামার জাভেদ বাজওয়া তাদের আইনি মামলায় সুরক্ষা দিয়েছেন।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত