আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

তাজমহলের পাশ থেকে শ্মশান সরানোর নির্দেশ

তাজমহলের পাশ থেকে শ্মশান সরানোর নির্দেশ

তাজমহলের কাছাকাছি একটি শ্মশান
সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে ভারতের
সুপ্রিম কোর্ট।
উত্তর প্রদেশ রাজ্য সরকারকে দেওয়া এই
নির্দেশনায় বলা হয়েছে, ঐ শ্মশানে
পোড়ানো কাঠের আগুনের ধোঁয়ায় মুঘল
সম্রাট শাহজাহানের তৈরি অসামান্য এই
সৌধের ক্ষতি হচ্ছে।
ভারতের সর্বোচ্চ আদালত বলেছে, হয় কাঠ
পোড়ানো শ্মশানটি সরিয়ে নিতে হবে।
নাহলে কাঠের বদলে ধোঁয়াবিহীন বিদ্যুৎ
চুল্লি বসাতে হবে।
আগামী দু সপ্তাহের মধ্যে রাজ্য সরকারকে
সিদ্ধান্ত নিতে হবে।
চারশো বছর আগে তৈরি তাজমহল বিশ্বের
অন্যতম বিখ্যাত সৌধ। বছরে প্রায় ৩০ লাখ
মানুষ তাজমহল দেখতে আসে।
কিন্তু আশপাশের কলকারখানার ধোঁয়ায় গত
কয়েক দশক ধরে সাদা মুক্তার রংয়ের
মার্বেল পাথর হলুদ রং নিচ্ছে বলে উদ্বেগ
বাড়ছে।
ক্ষতি ঠেকাতে সাম্প্রতিক বছরগুলোতে
আগ্রা শহরের কাছাকাছি বহু কলকারখানা
বন্ধ করে দেয়া হয়েছে।
আগ্রার বাসিন্দারা যাতে ডিজেল চালিত
জেনারেটর না চালায়, সে জন্য শহরে
নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার
চেষ্টা করে রাজ্য সরকার।
এমনকি ঘুটে বা গোবর দিয়ে তৈরি জ্বালানি
ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে আগ্রায়।
এখন কাঠ পোড়ানো শ্মশান বন্ধেরও নির্দেশ
এলো সুপ্রিম কোর্ট থেকে। শেয়ার করুন।


শেয়ার করুন

পাঠকের মতামত