আপডেট :

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

বাল্টিক সাগরে পাইপলাইনে বিস্ফোরণ ঘটিয়েছিল কারা?

বাল্টিক সাগরে পাইপলাইনে বিস্ফোরণ ঘটিয়েছিল কারা?

ইউক্রেনে হামলার দায়ে রাশিয়ার ওপর গত এক বছর ধরে নানা নিষেধাজ্ঞা চাপানো হয়েছে। সেইসঙ্গে চাপের মুখে পশ্চিমা বিশ্ব দেশটি থেকে জ্বালানি আমদানি প্রায় বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। বিশেষ করে প্রাকৃতিক গ্যাস কেনার বিষয়টি সবচেয়ে কঠিন ছিল।

‘নর্ড স্ট্রিম ১’ নামের এক পাইপলাইন রাশিয়া থেকে সরাসরি জার্মানিতে গ্যাস সরবরাহ করে এসেছে। ‘নর্ড স্ট্রিম ২’ প্রস্তুত হয়ে গেলেও যুদ্ধের কারণে সেটি আর চালু করা হয়নি। ২০২২ সালের ২৬ সেপ্টেম্বর রহস্যজনকভাবে বাল্টিক সাগরের নিচে বিস্ফোরণের কারণে দু’টি পাইপলাইনই ক্ষতিগ্রস্ত হয়। সেই ঘটনার তদন্তে এবার অগ্রগতির লক্ষণ দেখা যাচ্ছে।

রাশিয়া বা যুক্তরাষ্ট্র এমন অন্তর্ঘাতের জন্য দায়ী বলে এতকাল বিভিন্ন মহলে জল্পনা-কল্পনা চলছিল। এবার মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট উদ্ধৃত করে সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস দাবি করছে, সম্ভবত ইউক্রেনপন্থি একটি গোষ্ঠী দুই পাইপলাইনের ওপর সমন্বিত হামলা চালিয়েছে।

তবে ইউক্রেনের সরকার সেই ঘটনায় জড়িত, এমন কোনও প্রমাণ পাওয়া যায়নি। এর আগে ঘটনাস্থলের কাছের দুই দেশ সুইডেন ও ডেনমার্ক তদন্ত চালিয়ে ইচ্ছাকৃত বিস্ফোরণ সম্পর্কে নিশ্চিত হলেও দুষ্কৃতিদের পরিচয় জানতে পারেনি।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির রাজনৈতিক উপদেষ্টা মিখাইলো পদোলিয়াক বলেন, ইউক্রেন নিঃসন্দেহে পাইপলাইন বিস্ফোরণের ঘটনায় জড়িত নয়। তার মতে, এমন পদক্ষেপের কোনো অর্থই হতে পারে না।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও সামরিক জোট ন্যাটো ওই ঘটনাটিকে ‘অন্তর্ঘাত’ হিসেবে উল্লেখ করেছিল। রাশিয়া পশ্চিমা বিশ্বকে বিস্ফোরণের জন্য দায়ী করে নিরপেক্ষ তদন্তের দাবি করেছে। কোনো পক্ষই প্রমাণ তুলে ধরেনি।

নিউইয়র্ক টাইমসের রিপোর্ট অনুযায়ী, দুষ্কৃতিদের এক দল একটি ছোট নৌকা করে ঘটনাস্থলে গিয়ে বিশেষজ্ঞ ডুবুরি নামিয়ে বিস্ফোরণের প্রস্তুতি নিয়েছিল। সেই দলে বিস্ফোরক বিশেষজ্ঞও ছিলেন।

তারা সম্ভবত ইউক্রেনীয় ও রুশ নাগরিক। ব্রিটিশ বা মার্কিন কোনও নাগরিক উপস্থিত ছিলেন না। তবে কে বা কারা সেই অভিযান আয়োজন ও তার অর্থায়ন করেছিল, তা এখনও স্পষ্ট নয়।

জার্মান তদন্তকারীদের ধারণা, অর্থের বিনিময়ে মোট পাঁচ পুরুষ ও এক নারী সরাসরি সেই অভিযানে অংশ নিয়েছিল। তাদের সবার কাছে পেশাদারি কৌশলে জাল করা পাসপোর্ট ছিল।

জার্মানির তিনটি সংবাদ প্রতিষ্ঠানের সম্মিলিত উদ্যোগে প্রকাশিত এক রিপোর্ট অনুযায়ী, তারা জাল পরিচয় দেখিয়ে পোল্যান্ডের এক কোম্পানির কাছ থেকে একটি নৌকো ভাড়া করে।

জার্মানির উত্তরে রস্টক শহর থেকে তারা রওনা হয়ে ডেনমার্কের ক্রিস্টিয়ানসো দ্বীপে চলে যায়। পরিষ্কার না করেই নৌকাটি আবার ফেরত দেওয়া হয়। ফলে তদন্তকারীরা সহজেই কেবিনের টেবিলে বিস্ফোরকের চিহ্ন পেয়েছেন।

মার্কিন ও জার্মান তদন্তে কিছু ইঙ্গিত পাওয়া গেলেও এখনও কোনও স্পষ্ট প্রমাণ পাওয়া যায়নি। বিশেষজ্ঞদের মতে, এমনও হতে পারে, দুষ্কৃতিরা তদন্তকারীদের বিভ্রান্ত করতে ইচ্ছাকৃতভাবে কিছু চিহ্ন রেখে দিয়েছিল।

অর্থাৎ অন্তর্ঘাতের জন্য ইউক্রেনের সরকার বা নিরাপত্তা বাহিনীকে দায়ী করার প্রচেষ্টার পাশাপাশি ইউক্রেন সত্যি সেই ঘটনায় জড়িত, এমন সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত