আপডেট :

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

        হারিকেন ইসাইয়াসের তাণ্ডবে যুক্তরাষ্ট্রে চারজনের মৃ ত্যু, বিদ্যুৎহীন পাঁচ লাখ মানুষ

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

ঋণ পরিশোধ করতে শেয়ার বিক্রি করবে আদানি

ঋণ পরিশোধ করতে শেয়ার বিক্রি করবে আদানি

ঋণের বোঝা কমাতে ও বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে আদানি গ্রুপ আম্বুজা সিমেন্ট কোম্পানির ৪৫ কোটি ডলারের শেয়ার বিক্রির চিন্তা করছে। তারা এ শেয়ার বিক্রি করলে হিনডেনবার্গ রিসার্চের প্রতিবেদন প্রকাশের পর এটা হবে তাদের প্রথম সম্পদ বিক্রির ঘটনা। গতকাল শনিবার ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনের বরাত দিয়ে ভারতের দ্য ওয়্যার এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গৌতম আদানির ভাগ্যের পরিবর্তন হয়েছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজনৈতিক উত্থানের সময়কালে। আম্বুজা সিমেন্ট কোম্পানির ৪ থেকে ৫ শতাংশ শেয়ার বিক্রির জন্য আদানি আন্তর্জাতিক ঋণদাতাদের আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছেন। এ থেকে আদানি গ্রুপ ৪৫ কোটি ডলার ঋণ পরিশোধ করতে পারবে। তবে এ শেয়ার কারা কিনতে পারে, সে বিষয়ে জানা যায়নি। শেয়ার বিক্রির এ সিদ্ধান্তও চূড়ান্ত নয় বলে ভারতের গণমাধ্যমটির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আম্বুজা সিমেন্ট কোম্পানির মোট শেয়ারের ৬৩ শতাংশের মালিক আদানি গ্রুপ। ১ হাজার ৫০ কোটি ডলারের চুক্তির ভিত্তিতে হলসিমের ভারতীয় সম্পদ আম্বুজা সিমেন্ট কোম্পানি ও এসিসির শেয়ারের মালিক হয়ে রাতারাতি ভারতের দ্বিতীয় সিমেন্ট উৎপাদনকারীতে পরিণত হয় আদানি গ্রুপ। এ চুক্তির সময় বারক্লেজ, স্ট্যান্ডার্ড চার্টার্ড ও ডাচ ব্যাংকের নেতৃত্বে ১৪টি আন্তর্জাতিক ব্যাংক আদানিকে ৪৫০ কোটি ডলার ঋণ দিয়েছিল।

গত জানুয়ারিতে হিনডেনবার্গ রিসার্চের প্রতিবেদন প্রকাশের পর নানাভাবে আদানি গ্রুপ তাদের ভাবমূর্তি পুনরুদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। সে লক্ষ্যে নামি আন্তর্জাতিক জনসংযোগ সংস্থা কেক্সট সিএনসিকে নিয়োগ দিয়েছে তারা। সংস্থাটি এর আগেও কয়েকটি কোম্পানিকে খাদ থেকে টেনে তুলেছে। দায়িত্ব পেয়ে তারা হিনডেনবার্গ রিসার্চের প্রতিবেদন অস্বীকার করে। কিন্তু নানা কৌশলের কোনোটিই ঠিকমতো কাজ করছে না। শেয়ারবাজারে আদানির পতন অব্যহত রয়েছে। হিনডেনবার্গ রিসার্চের প্রতিবেদন প্রকাশের পর এ পর্যন্ত ১৪ হাজার ৫০০ কোটি ডলার হারিয়েছে আদানি গ্রুপ।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত