আপডেট :

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

চীনা শাসনে তিব্বতে মানবাধিকার পরিস্থিতির অবনতি: জাতিসংঘ

চীনা শাসনে তিব্বতে মানবাধিকার পরিস্থিতির অবনতি: জাতিসংঘ

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সরকারের অধীনে তিব্বতে মানবাধিকার পরিস্থিতির অবনতি হচ্ছে বলে অভিযোগ তুলেছে জাতিসংঘ। সংস্থাটির অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অধিকার বিষয়ক কমিটি তাদের সর্বশেষ প্রতিবেদনে বলেছে, চীনা শাসনের অধীনে তিব্বতিদের মানবাধিকার পরিস্থিতি আরও খারাপ হয়েছে। এ বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের জরুরি মনোযোগ আকর্ষণ করা হয়েছে।

তিব্বত প্রেসের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম বিজনেস স্ট্যান্ডার্ড এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। বিশ্বব্যাপী মানব স্বাধীনতার বিষয় নিয়ে কাজ করা গ্লোবাল ওয়াচডগ ফ্রিডম হাউস গত ৯ মার্চ ‘ফ্রিডম ইন দ্য ওয়ার্ল্ড ২০২৩ রিপোর্ট’ শিরোনামে টানা তৃতীয়বারের মতো তাদের প্রতিবেদন প্রকাশ করেছে। এতে তিব্বতকে দক্ষিণ সুদান ও সিরিয়ার মতো ‘বিশ্বের সবচেয়ে কম মুক্ত দেশ’ হিসেবে উল্লেখ করা হয়েছে। এর আগে ২০২১ ও ২০২২ সালেও একই রকম প্রতিবেদন প্রকাশ করে ফ্রিডম হাউস।

এসব রিপোর্টে বলা হয়েছে, তিব্বতে সন্দেহজনক জাতিগত বৈষম্য তৈরি হচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে, সংস্থাটি তাদের নিজস্ব পদ্ধতিতে রাজনৈতিক অধিকার এবং নাগরিক স্বাধীনতার গ্রেডিং করেছে। সংগঠনটি সম্ভাব্য অধিকারের জন্য সম্ভাব্য ৪০ এর মধ্যে মাইনাস ২ নম্বর এবং তিব্বতের নাগরিক স্বাধীনতার জন্য ৬০ এর মধ্যে ৩ নম্বর দিয়েছে। অর্থাৎ গ্রেডিং অনুযায়ী, এই অঞ্চলটি মোট ১০০ নম্বরের পেয়েছে ১।

ফ্রিডম হাউস তাদের প্রতিবেদনে দেখিয়েছে যে, তিব্বতে বসবাসকারী চীনা ও তিব্বতি উভয়েরই মৌলিক অধিকারের অভাব রয়েছে। এতে আরও বলা হয়েছে, চীনা কর্তৃপক্ষ তিব্বতের ধর্মীয় বিশ্বাস এবং সাংস্কৃতিক পরিচয় প্রকাশসহ তিব্বতিদের মধ্যে মতবিরোধের যে কোনো লক্ষণকে দমনে বিশেষভাবে কঠোর নীতি অবলম্বন করে থাকে।

 


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত