আপডেট :

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

যৌবনের প্রেম পরিণতি পেল ৬০ বছর পর

যৌবনের প্রেম পরিণতি পেল ৬০ বছর পর

১৯৬৩ সালে আলাপ। প্রথম আলাপেই একে-অপরের প্রেম পড়েন। তখন সদ্য যুবক। বয়স ১৯ ছুঁয়েছে। আর ১৮তে পা দিয়েছেন জেনেটও। প্রেমে পড়ার কয়েক মাস পরেই একে অপরকে বিয়ে করার সিদ্ধান্ত নেন দু’জনে। কিন্তু বাধ সাধে জেনেটের পরিবার।

ছয় দশক আগে পরিণতি পায়নি সেই ভালোবাসা। বাড়ির লোকের মত না থাকায় আলাদা হয়ে যেতে হয়েছিল প্রেমিক যুগলকে। ৬০ বছর পর এক অপরকে কাছে পেলেন অবশেষে তাঁরা। চার হাত হলো এক। শুভবিবাহ সম্পন্ন হলো যুগলের।

পাত্র লেন অ্যালব্রাইটন। বয়স ৭৯। পাত্রী জেনেট স্টিয়ার। বয়স ৭৮। দু’জনেই ব্রিটেনের বাসিন্দা। ১৯৬৩ সালে নিউপোর্টের সেন্ট মেরি’জ় হাসপাতালে প্রথম বার তাদের আলাপ। ব্রিটেনে তখন কোনো যুবতীর বিয়ের ন্যূনতম বয়স ২১। কিন্তু জেনেটের বয়স তখন ১৮। সে কারণেই বেঁকে বসেন তাঁর বাড়ির লোকেরা। এক অপরের থেকে আলাদা হয়ে যান লেন এবং জেনেট।

পরবর্তী ৫০ বছর দু’জনে অন্য সঙ্গীকে বিয়ে করে আলাদা আলাদা সংসার যাপন করেছেন। এক দিন লেনের আচমকা জেনেটকে খোঁজার কথা মনে হয়। খুঁজে পেলেনও এবং বিবাহবন্ধনে আবদ্ধ হলেন দু’জনে। বিয়ের পর জেনেট বলেছেন, নতুনজীবন চমৎকার। এর চেয়ে ভালো কিছু হতে পারে না। আমার এমন একজনের সঙ্গে বিয়ে হলো যে, আমায় ভালোবাসে, আমায় সম্মান করে।

অন্যদিকে জেনেটের স্বামী লেন বলেন, আমরা আবার প্রেমে পড়েছি। আমরা কবিতা পড়তে পড়তে আংটি বদল করেছি। জেনেটের প্রতি ভালোবাসায় আমি অভিভূত।

 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত