আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

এবার ইউক্রেনের বিষয় যুক্তরাষ্ট্রকে যে আহ্বান রাশিয়ার

এবার ইউক্রেনের বিষয় যুক্তরাষ্ট্রকে যে আহ্বান রাশিয়ার

ইউক্রেনকে প্রাণঘাতী, দূরপাল্লার বা জটিল আধুনিক ব্যবস্থার কোনো অস্ত্র না দিতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে রাশিয়া। বুধবার দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ এ আহ্বান জানান। ক্লাস্টার যুদ্ধাস্ত্রের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, ‘এটা কোনো অতিরঞ্জন খবর নয়। যুক্তরাষ্ট্র এমনটা করে আসছে শুরু থেকেই।’

হিউম্যান রাইটস ওয়াচের সেপ্টেম্বরের এক প্রতিবেদন অনুসারে, ক্লাস্টার যুদ্ধাস্ত্র একটি বিস্তৃত এলাকায় একাধিক ছোট বোমা বা সাবমিনিশন ছেড়ে দেয়, যা বেসামরিক নাগরিকদের ব্যাপক ক্ষতির কারণ হতে পারে। এগুলো ১২০টিরও বেশি দেশে নিষিদ্ধ। তবে ইউক্রেনই বর্তমানে একমাত্র দেশ, যেখানে তারা এগুলো ব্যবহার করছে।

রিপাবলিকান আইনপ্রণেতাদের একটি দল মঙ্গলবার ইউক্রেনে ক্লাস্টার যুদ্ধাস্ত্র পাঠাতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে চাপ দেয়। তার কাছে লেখা চিঠিতে কংগ্রেসম্যানরা লেখেন, এ ধরনের যুদ্ধাস্ত্র না পাঠানোর পরিণতি হলো বাখমুতের মতো শহর ধ্বংসস্তূপে পরিণত হওয়া। ইউক্রেনের পূর্ব দোনেৎস্ক অঞ্চলের বাখমুত শহরটি কয়েক মাস ধরে তিক্ত লড়াই দেখেছে। রয়টার্স জানায়, চলতি মাসে যুক্তরাষ্ট্র থেকে এমকে-২০ এয়ার-ডেলিভারি ক্লাস্টার বোমা ও ১৫৫ মি.মি আর্টিলারি ক্লাস্টার শেল পাওয়ার আশা করছে ইউক্রেন।

হিউম্যান রাইটস ওয়াচের আর্মস অ্যাডভোকেসি ডিরেক্টর মেরি ওয়ারেহাম ২০২২ সালের আগস্টে বলেছিলেন, মানুষের জীবন, মানবিক নীতি এবং আইনের প্রতি বুড়ো আঙুল দেখিয়ে ইউক্রেনে ক্লাস্টার যুদ্ধাস্ত্র ব্যবহার করেছে রাশিয়া। রাশিয়া বা যুক্তরাষ্ট্রের কেউই ক্লাস্টার যুদ্ধাস্ত্র সংক্রান্ত জাতিসংঘের কনভেনশনে সই করেনি। এই চুক্তি অনুযায়ী ক্লাস্টার যুদ্ধাস্ত্র ব্যবহার, বিকাশ, উত্পাদন, অর্জন, মজুত বা স্থানান্তর এবং সেই সঙ্গে অন্যান্য পক্ষকে এটি ব্যবহারে সহায়তা করা যাবে না।

রিয়াবকভ বলেন, ‘আরও বেশি প্রাণঘাতী, দীর্ঘ-পাল্লার, জটিল আধুনিক ব্যবস্থাগুলোকে ইউক্রেনে পাঠানোর প্রস্তাব বিবেচনা করা হচ্ছে। এভাবে যুক্তরাষ্ট্র বারবার এই সংঘাতে সরাসরি জড়িত একটি পক্ষের হয়ে নিজের অবস্থান স্পষ্ট করছে।’

সূত্র: নিউজউইক

 


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত