আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

সরকারের পরিকল্পনা ‘ফাঁস’ করলেন ইমরান খান

সরকারের পরিকল্পনা ‘ফাঁস’ করলেন ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান বুধবার দাবি করেছেন যে, সরকার আগামী ৪৮ ঘণ্টার মধ্যে জামান পার্কে অভিযান চালানোর পরিকল্পনা করেছে ৷

পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, এদিন লাহোরের জামান পার্কের বাসভবন থেকে ভিডিও লিঙ্কের মাধ্যমে দলীয় কর্মী-সমর্থকদের উদ্দেশে দেওয়া ভাষণে এ কথা বলেন তিনি। পিটিআই চেয়ারম্যান বলেন, অভিযানের জন্য সরকারের পক্ষ থেকে দুটি স্কোয়াড গঠন করা হয়েছে। এর মধ্যে কেউ কেউ পিটিআই কর্মীদের সঙ্গে মিশে গিয়ে পুলিশের উপর গুলি চালাবে। এভাবে অন্তত পাঁচ জন পুলিশ সদস্যকে হত্যা করা হবে। যার দায় চাপানো হবে পিটিআইয়ের ওপর।

এ সময় ২০১৪ সালের ঘটনার কথা স্মরণ করিয়ে দেন ক্রিকেট থেকে রাজনীতিতে আসা ইমরান খান। ওই সময় লাহোরের মডেল টাউনে পাকিস্তান আওয়ামী তেহরিক (পিএটি) এবং পুলিশের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১৪ জনের প্রাণহানি এবং শতাধিক মানুষ আহত হয়েছিলেন। পিটিআই প্রধান বলেন, ‘আমি পাঞ্জাব পুলিশকে বলতে চাই, তাদের (সরকার) দ্বারা পাঁচজন পুলিশ কর্মীকে হত্যা করা হবে।’ কিন্তু পিটিআই কোনো সংঘাতের অজুহাত খুঁজছে না।

পিটিআই সমর্থক ও কর্মীদের উদ্দেশে ইমরান খান বলেন, সরকারের নিরাপত্তা বাহিনী বার বার আপনাদের সকলকে উত্তেজিত করার চেষ্টা করছে। কিন্তু তা সত্ত্বেও কোনো সংঘাতে জড়ানো যাবে না। যে কোনো পরিস্থিতিতে নেতাকর্মীদের সংঘাত এড়ানোর অনুরোধ করেন তিনি। এদিকে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ অভিযোগ করেছেন, ইমরান খান দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করছেন। বুধবার পার্লামেন্টে এমন অভিযোগ করেন তিনি।

অপরদিকে নিরাপত্তার কারণ দেখিয়ে পাঞ্জাবের আসন্ন নির্বাচন স্থগিত ঘোষণা করেছে পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি)। আগামী ৩০ এপ্রিল রাজ্যটিতে নির্বাচন করার প্রাথমিক ঘোষণা দেওয়া হয়েছিল। তবে নির্বাচন কমিশনের এই ঘোষণাকে সংবিধান পরিপন্থি বলে মন্তব্য করেছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ চেয়ারম্যান ইমরান খান।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত