আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

মেক্সিকোর অভিবাসী বন্দিশিবিরে আগুন: মৃত বেড়ে অন্তত ৪০

মেক্সিকোর অভিবাসী বন্দিশিবিরে আগুন: মৃত বেড়ে অন্তত ৪০

ছবি: এলএবাংলাটাইমস

মেক্সিকোর উত্তরাঞ্চলে যুক্তরাষ্ট্র সীমান্তসংলগ্ন সিউদাদ জুয়ারেজ শহরের একটি অভিবাসী বন্দিশিবিরে অগ্নিকাণ্ডে অন্তত ৪০ জনের মৃত্যু হয়েছে।

সোমবার (২৭ মার্চ) রাতে এই ঘটনা ঘটে বলে জানায় মেক্সিকোর জাতীয় অভিবাসন বিষয়ক ইনস্টিটিউট (আইএনএম)

কর্তৃপক্ষ জানায়, শহরের বিভিন্ন সড়ক থেকে ৭১ জন অভিবাসন-প্রত্যাশীকে ধরে এনে আইএনএম কেন্দ্রে আনার পর এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন লাগার সময় সেখানে ৬৮ জন অবস্থান করছিলেন।

মঙ্গলবার কর্মকর্তারা জানান, প্রত্যাবাসন নিয়ে বিক্ষোভের জেরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে বলে মনে করা হচ্ছে।

মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদর বলেছেন, স্থানীয় সময় সোমবার রাত সাড়ে নয়টার দিকে যুক্তরাষ্ট্রের টেক্সাসের এল পাসো শহরের বিপরীতে অবস্থিত ওই বন্দিশিবিরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অভিবাসীরা যখন জানতে পারেন, তাঁদের নিজ দেশে প্রত্যাবাসন করা হবে, তখন বিছানাপত্রে আগুন দিয়ে তাঁরা বিক্ষোভ শুরু করলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে মনে করছে কর্তৃপক্ষ।

তিনি বলেন, ওই বন্দিশিবিরে থাকা অধিকাংশ অভিবাসী ছিলেন মধ্য আমেরিকা ও ভেনেজুয়েলার।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত