আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

বিনামূল্যে আটা নিতে গিয়ে পাকিস্তানে ২ জনের মৃত্যু, আহত ৫৬

বিনামূল্যে আটা নিতে গিয়ে পাকিস্তানে ২ জনের মৃত্যু, আহত ৫৬

ছবি: এলএবাংলাটাইমস

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের একটি সরকারি বিতরণ কেন্দ্র থেকে বিনামূল্যে আটা সংগ্রহ করতে গিয়ে আরও দুইজন পদদলিত হয়ে নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন বৃদ্ধ নারী এবং অন্যজন এক পুরুষ। এছাড়া পদদলিত হয়ে ৪৫ জন নারীসহ ৫৬ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৮ মার্চ) পাঞ্জাব প্রদেশের সাহিওয়াল, বাহাওয়ালপুর, মুজাফফরগড় ও ওকারা জেলায় বিনামূল্যে আটা বিতরণের কেন্দ্রগুলোতে পদদলিত হয়ে এক বৃদ্ধ নারী ও এক পুরুষের মৃত্যু হয়েছে। সরকার এই কর্মসূচি শুরু করার পর থেকে বিতরণে অব্যবস্থাপনা অব্যাহত রয়েছে।

কায়েদ-ই-আজম স্টেডিয়ামে স্থাপিত বিতরণ কেন্দ্রে বিনামূল্যে আটা সংগ্রহ করতে আসা এক বৃদ্ধ নারীর পদদলিত হয়ে মৃত্যু হয়। এছাড়া আরও ৪৫ জন নারী বিভিন্ন ভাবে আহত হয়েছেন। আটা সংগ্রহ করতে আসা লোকদের যাচাই করার জন্য ব্যবহৃত অ্যাপ্লিকেশনটিতে একটি প্রযুক্তিগত ত্রুটি দেখা দেয়।

এক পর্যায়ে অ্যাপটি কাজ করা বন্ধ করে দেয়। ফলে, বিনামূল্যে ময়দা বিতরণ পয়েন্টগুলোতে প্রচুর ভিড় জমে যায়। সিস্টেমটি আবার কাজ শুরু করবে এই আশায় এই ভিড় দীর্ঘ সময় ধরে অপেক্ষা করে, অনেকে হতাশ হয়ে যায়।

এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, প্রশাসনের অ্যাপ বন্ধ হয়ে যাওয়ায় লোকজন ভিড় ও দীর্ঘ লাইনে আটকা পড়েন। পুলিশ পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে। কিন্তু পরিস্থিতি স্বাভাবিক করার পরিবর্তে তারা লাঠিচার্জ শুরু করে। পুলিশকেও নারীদের চড় মারতে এবং ধাক্কা দিতে দেখা যায়।

ফলস্বরূপ, জনতা আরও উত্তেজিত হয়ে ওঠে এবং পরিস্থিতি গরম হয়ে যায়। নিহত নারীর নাম নাসিম আখতার। তিনি সাহিওয়ালের কারবালা রোডের বাসিন্দা আমিরের স্ত্রী। রেসকিউ ১১২২ এর কর্মকর্তা আদনান শামাস ডনকে জানান, ছয়টি জরুরি গাড়ি ও কর্মীরা আহত পুরুষ ও নারীদের চিকিৎসা দিয়েছে।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত