আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

'ভোগ' ম্যাগাজিনের প্রচ্ছদে ১০৬ বছর বয়সী মডেল

'ভোগ' ম্যাগাজিনের প্রচ্ছদে ১০৬ বছর বয়সী মডেল

ভোগ ফিলিপাইন এপ্রিল সংখ্যার প্রচ্ছদের মডেল হিসেবে বেছে নেওয়া হয়েছে দেশটির ১০৬ বছর বয়সী ট্যাটু শিল্পী অপো ওয়াং-ওডকে। তিনিই এখন পর্যন্ত আন্তর্জাতিক এই লাইফস্টাইল ম্যাগাজিনটির সবচেয়ে বেশি বয়সী মডেল। খবর সিএনএনের।

প্রবীণ এই ট্যাটুশিল্পী মারিয়া ওগে নামেও পরিচিত। কিশোর বয়স থেকে বাবার কাছ থেকে তিনি বিশেষ ধরনের ট্যাটু আঁকা শেখেন। রাজধানী ম্যানিলা থেকে ১৫ ঘণ্টার দূরের পথ কলিঙ্গ প্রদেশে বুসকালানের পাহাড়ি এক গ্রামে অপো ওয়াং-ওডের বসবাস। তাকে ফিললিপাইনের প্রাচীনতম মাম্বাবাটোক — বা ঐতিহ্যবাহী কলিঙ্গ ট্যাটু শিল্পী হিসাবে বিবেচনা করা হয়।

অপো ওয়াং-ওড বাঁশের কঞ্চি, পোমেলো গাছের কাঁটা, পানি এবং কয়লা ব্যবহার করে ট্যাটু আঁকেন।সামাজিক মাধ্যমে ফিলিপাইন ভোগের পক্ষ থেকে বলা হয়েছে, , ওয়াং-ওড নিজ প্রজন্মের শেষ মাম্বাবটোক। বুসকালানে এসেছেন এমন হাজার হাজার মানুষের শরীরে তিনি কলিঙ্গ উপজাতির শক্তি, সাহসিকতা ও সৌন্দর্যের প্রতীক এঁকেছেন।

পরবর্তী বংশধরদের মধ্যে সৃজনশীল এই কর্মকাণ্ড ছড়িয়ে দিতে গত কয়েক বছর ধরে অপো ওয়াং-ওড তার নাতনি এলিয়াং উইগান এবং গ্রেস পালিকাসকে ট্যাটু আঁকা প্রশিক্ষণ দিচ্ছেন। ২০১৭ সালে সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে অপো ওয়াং-ওড বলেছিলেন, আমার বন্ধুরা যারা ট্যাটু করেছিল তারা সবাই মারা গেছে। আমিই একমাত্র যে এখনও ট্যাটু করছি। কিন্তু আমি এই ঐতিহ্যটি শেষ হয়ে যাবে ভেবে ভীত নই। কারণ আমি পরবর্তী ট্যাটু মাস্টারদের প্রশিক্ষণ দিচ্ছি।

তিনি আরও বলেন, যতদিন মানুষ ট্যাটু করতে আসবে ততদিন এই ঐতিহ্য টিকে থাকবে। ভোগ ফিলিপাইনের এডিটর-ইন-চিফ বিয়া ভালদেস বলেছেন , আমরা অনুভব করেছি যে তিনিই আমাদের ফিলিপিনো সংস্কৃতি, আদর্শের প্রতিনিধিত্ব করছেন। এ কারণে সবার সম্মতিতে অপো ওয়াং-ওডকে প্রচ্ছদের মডেল নির্বাচিত করা হয়েছে।




এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত