আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

ইরানে হিজাব আইনে কড়াকড়ি আরোপ

ইরানে হিজাব আইনে কড়াকড়ি আরোপ

ইরানে হিজাব আইনে কোনো পরিবর্তন আসছে না; বরং দেশটির সরকার নারীদের জন্য হিজাব পরা বাধ্যতামূলক রাখার সিদ্ধান্তে অটল থাকার কথাই বলেছে। দেশটির প্রধান বিচারপতি গোলাম হোসেন মোহসেনি শনিবার আইনশৃঙ্খলা বাহিনীকে এ নির্দেশ দিয়েছেন। খবর আরব নিউজের।

এ ছাড়া ইরানের এক কট্টরপন্থি এমপি শনিবার ৪৮ ঘণ্টার মধ্যে বিচার বিভাগকে নারীদের হিজাব পরার নিয়ম লঙ্ঘন করা বন্ধে ব্যবস্থাগ্রহণে আলটিমেটাম দিয়েছেন। হোসেইন আলি হাজি দেলিগানি নামে ওই এমপি নারীদের হিজাব পরাকে ‘আল্লাহর আদেশ’ বলে বর্ণনা করে বলেন, যদি বিচার বিভাগ আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এমন ব্যবস্থা গ্রহণ না করে, তবে ইরানের পার্লামেন্টের সদস্যরা এ বিষয়ে আইনগত শূন্যতা পূরণে একটি বিল উত্থাপন করবেন।

ইরানে নারীদের জন্য হিজাব পরা বাধ্যতামূলক। নারীরা জনসম্মুখে ঠিকমতো হিজাব পরছেন কিনা তা দেখতে দেশটিতে নৈতিক পুলিশ নামে একটি বাহিনী সক্রিয় আছে। গত বছর সেপ্টেম্বরে ‘হিজাব ঠিকমতো না পরার’ অভিযোগ তুলে ওই নীতি পুলিশ মাহশা আমিনি নামে ২২ বছরের এক কুর্দি তরুণীকে তেহরানে আটক করেছিল। ওই তরুণী আটকের তিন দিন পর পুলিশের হেফাজতে মারা যায়। মারা যাওয়ার আগের তিনদিন সে কোমায় ছিল।

ওই তরুণীর পরিবার থেকে অভিযোগ করা হয়, গ্রেপ্তারের সময় নির্যাতনের কারণে মাহশা আমিনি অজ্ঞান হয়ে কোমায় চলে যায়। এ নিয়ে পুরো ইরানজুড়ে তীব্র বিক্ষোভ ছড়িয়ে পড়েছিল। টানা কয়েক মাস ধরে চলা তীব্র ওই বিক্ষোভ ইরানের ক্ষমতাসীনদের ভিত নাড়িয়ে দিয়েছিল। বিক্ষোভের মুখে ইরান সরকার নৈতিক পুলিশ বিলুপ্ত করে। কিন্তু বিক্ষোভকারীরা তাতে সন্তুষ্ট হয়নি। তারা বাধ্যতামূলক হিজাব আইন প্রত্যাহার এবং সরকার পতনের দাবি জানায়।

বিক্ষোভ দমনে কঠোর হওয়া ইরান সরকারের পেটোয়া বাহিনী নির্বিচারে গুলি চালায়। যাতে প্রায় এক হাজার বিক্ষোভকারী নিহত হয়েছেন বলে দাবি বিভিন্ন মানবাধিকার সংগঠনের। গ্রেফতার করা হয় হাজার হাজার বিক্ষোভকারীকে। তাদের মধ্যে শতাধিক বিক্ষোভকারীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। কয়েকজনের মৃত্যুদণ্ড এরই মধ্যে কার্যকর হয়েছে।

ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় চলতি সপ্তাহে জানায়, হিজাব ইস্যুতে কোনো ছাড় দেওয়া হবে না। এক বিবৃতিতে বলা হয়, হিজাব ইসলামি আইনের একটি অপরিহার্য উপাদান। এটি ইসলামি প্রজাতন্ত্র ইরানের অন্যতম প্রধান স্তম্ভ হিসেবেই থাকবে।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত