আপডেট :

        ক্যালিফোর্নিয়া গভর্নর দৌড়ে বেসেরার গতি বাড়ছে, রিপাবলিকান ভোট টানতে হিলটনের চেষ্টা

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে স্পেন্সার প্র্যাটকে সমর্থন ট্রাম্পের

        সাউদার্ন ক্যালিফোর্নিয়াজুড়ে একাধিক দাবানল, হাজারো মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে

        রোলেক্স প্রতারণায় ১৫ লাখ ডলার আত্মসাতের অভিযোগ

        যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কৃত অভিবাসীদের নিল সিয়েরা লিওন

        তাইওয়ানের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলবেন ট্রাম্প, কূটনৈতিক অঙ্গনে নতুন উত্তেজনা

        কিউবার সাবেক নেতা রাউল কাস্ত্রোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হত্যা মামলা

        ইসলামিক সেন্টার হামলায় নিরাপত্তারক্ষী আমিন আবদুল্লাহ নায়ক হিসেবে সম্মানিত

        স্যান্ডি ফায়ারে সিমি ভ্যালির প্রায় ৪৪ হাজার বাসিন্দাকে সরিয়ে নেওয়ার নির্দেশ

        যুক্তরাষ্ট্রে ব্রিটিশ উপ-রাষ্ট্রদূতের পদত্যাগ

        ট্রাম্প-শি বৈঠকের পর বোয়িং থেকে ২০০ বিমান কিনবে চীন

        ট্রাম্পের সমর্থিত প্রার্থীর কাছে পরাজিত ট্রাম্পবিরোধী রিপাবলিকান নেতা

        নিউইয়র্ক সিটিতে খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

        স্যান্ডি দাবানল লস এঞ্জেলেসের দিকে, পুড়েছে ১,৩০০ একরের বেশি

        সান ডিয়েগোর মসজিদে বন্দুক হামলা, নিহত ৩

        কঙ্গোতে ইবোলায় আক্রান্ত মার্কিন চিকিৎসককে জার্মানিতে নেওয়া হচ্ছে

        কঙ্গোতে ইবোলা আতঙ্ক: মৃত অন্তত ১১৮, জরুরি অবস্থা ঘোষণা

        ওপেনএআই মামলায় আদালতে হারলেন ইলন মাস্ক

        লস এঞ্জেলেস কাউন্টিতে হাম আতঙ্ক: ২০২৬ সালের পঞ্চম রোগী শনাক্ত

        ক্যালিফোর্নিয়ায় দমকা হাওয়া, দাবানলের ঝুঁকি ও উত্তাল সমুদ্রের সতর্কতা

গাজায় ফের ইসরায়েলের বিমান হামলা

গাজায় ফের ইসরায়েলের বিমান হামলা

ফিলিস্তিনের গাজায় ফের বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। স্থানীয় সময় বৃহস্পতিবার গভীর রাতে দেশটির সামরিক বাহিনী ‘দ্যা স্ট্রং হ্যান্ড’ নামে এ অভিযান শুরু করে। এ ঘটনায় গাজাজুড়ে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। তবে এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

গাজার অন্তত পাঁচটি স্থানকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। স্থানগুলোর মধ্যে রয়েছে উত্তর গাজার বেইত হেনোন কৃষি জমি, গাজা শহরের দক্ষিণে দুটি এলাকা, গাজা শহরের কাছে আল-জাইতুন এলাকার পূর্বদিকের কৃষিজমি ও দক্ষিণ গাজার খান ইউনিসের পূর্বদিকের একটি এলাকা।

সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু লেবাননের রকেট হামলার জবাব দেওয়ার ঘোষণা দিয়েছিলেন। এরপরই ইসরায়েলি বাহিনী গাজায় এই বিমান হামলা শুরু করে বলে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে।

এদিকে, ইসরায়েলি আগ্রাসনের কয়েক মিনিট পর গাজা থেকে অ্যান্টি-ব্যালিস্টিক মিসাইল ও রকেট নিক্ষেপ করা হয়। ফলে গাজা কাছাকাছি বেশ কয়েকটি ইসরায়েলি শহরে সাইরেন বেজে ওঠে। ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী এ তথ্য নিশ্চিত করে সামাজি যোগাযোগমাধ্যম টুইটারে জানিয়েছে, দক্ষিণ ইসরায়েলে বিমান হামলার সাইরেন বাজানো হয়েছে।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত