আপডেট :

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

        বাজেট সংকটে রিভারসাইড কাউন্টিতে ৬২২ শেরিফের পদ কমানোর আশঙ্কা

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বাসকে এগিয়ে দেখানো জরিপটি ভুয়া

        ই জিন ক্যারল মামলায় ট্রাম্পের আবেদন ফের খারিজ

        ওমানকে বোমা হামলার হুমকি ট্রাম্পের, ইরান চুক্তি নিয়ে বাড়ছে উত্তেজনা

        ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে গুলিতে ৫ জন আহত, আলমারি থেকে তরুণ আটক

        ইউএসএস লিংকনে মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে: মার্কিন কমান্ডার

        হারিকেন লালার তাণ্ডবে হাওয়াইয়ে শতাধিক বাড়ি ভেসে গেছে

        দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া কমানোর ঘোষণা ট্রাম্পের

        আদিবাসী সংরক্ষিত এলাকায় সীমান্ত দেয়াল: ট্রাম্প প্রশাসনের পক্ষে আদালতের রায়

        ৫ ফ্রিওয়েতে ৮ লাখ ডলারের কোকেন জব্দ, গ্রেপ্তার চালক

‘গণহত্যার শাস্তি নিশ্চিত করা এক নেতাকে হারালো বিশ্ব’

‘গণহত্যার শাস্তি নিশ্চিত করা এক নেতাকে হারালো বিশ্ব’

ন্যুরেমবার্গ বিচারের প্রসিকিউটরদের মধ্যে সবশেষ বেঁচে ছিলেন বেন ফেরেনজ। তিনিও চলে গেলেন। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ঘুমন্ত অবস্থায় শুক্রবার (৭ এপ্রিল) ১০৩ বছর বয়সে মারা যান তিনি। এক প্রতিবেদনে রবিবার (৯ এপ্রিল) বিবিসি এ খবর জানিয়েছে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুদ্ধাপরাধীদের শাস্তি নিশ্চিতে যে বিচারকার্যক্রম পরিচালিত হয়, তা ইতিহাসের পাতায় ‘ন্যুরেমবার্গ ট্রায়াল’ নামে পরিচিতি পায়। মাত্র ২৭ বছর বয়সে ন্যুরেমবার্গ ট্রায়ালের প্রসিকিউটর হন বেন ফেরেনজ। মানবতাবিরোধী অপরাধে জড়িত নাৎসি বাহিনীর ২২ সদস্যের বিরুদ্ধে তদন্ত কার্যক্রম ও তাদের শাস্তি নিশ্চিতে ভূমিকা রাখেন তিনি। তার মৃত্যুতে শোক প্রকাশ করে মার্কিন হলোকাস্ট জাদুঘর এক বিবৃতিতে জানায়, ‘গণহত্যার শাস্তি নিশ্চিত করা এক নেতাকে হারালো বিশ্ব।’

১৯২০ সালে রোমানিয়ায় জন্মগ্রহণ করেন বেন। পরবর্তীতে ইহুদিবিদ্বেষ থেকে বাঁচতে পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। যুদ্ধাপরাধের তদন্তের বিষয়ে তিনি লিখেছিলেন, ‘নাৎসিদের যুদ্ধাপরাধ তদন্ত করতে গিয়ে আমি প্রচণ্ড ধাক্কা খেয়েছি। আমি এখনও সেই অভিজ্ঞতার কথা চিন্তা করতে ভয় পাই।’

যুদ্ধাপরাধের বিচারের জন্য একটি আন্তর্জাতিক আদালত প্রতিষ্ঠার প্রস্তাবনা দেন। এরই পরিপ্রেক্ষিতে ২০০২ সালে নেদারল্যান্ডসের হেগ শহরে প্রতিষ্ঠিত হয় আন্তর্জাতিক অপরাধ আদালত। তবে যুক্তরাষ্ট্র, রাশিয়াসহ বেশ কিছু দেশ এই আদালতকে স্বীকৃতি দেয়নি। সূত্র: বিবিসি



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত