আপডেট :

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

        এআই নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ নিউজমের, উন্নত মডেলে ‘কিল সুইচ’ তৈরির উদ্যোগ

        সান ফার্নান্দো ভ্যালিতে মেট্রো বাসসহ ৩ গাড়ির সংঘর্ষ, আহত ৭

        চাকরি ছাড়ার ঘোষণা দিয়েছিলেন কয়েক মাস আগে, এবার আদালত ভবনেই মিলল মিসৌরির প্রসিকিউটরের মরদেহ

        বাড়িতে অস্ত্র, মাদক ও ভয়ংকর ভিডিও—ফিলাডেলফিয়ায় নিখোঁজ ৫ নারীকে নিয়ে পুলিশের উদ্বেগ

        ‘সন্তানদের হত্যার বিষয়ে আমার কোনো সন্দেহই ছিল না’: লিন্ডসে ক্ল্যান্সির মামলার জুরি

        গলিয়ে বিক্রি করার আগেই ৫০ হাজার ডলারের যিশুর মূর্তি উদ্ধারে পুলিশের অভিযান

        ভয়াবহ উপকূলীয় ক্ষয়ে অরেঞ্জ কাউন্টিতে জরুরি অবস্থা জারি

        লস এঞ্জেলেসে বাস দুর্ঘটনা ও হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৫ জনের স্মরণে আবেগঘন মোমবাতি প্রজ্বালন

        সৌদি আরবের কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন ট্রাম্প প্রশাসনের

        ওয়াশিংটনের বিমানবন্দরে রানওয়ের ওপর ড্রোন দেখা যাওয়ায় ২০ মিনিট বন্ধ ছিল ফ্লাইট

        ট্রাম্পের আইসিই প্রধানের মনোনয়ন প্রত্যাহার করল হোয়াইট হাউস

        জাতিসংঘ অধিবেশনে আব্বাসের যোগদানেও বাধা, ফিলিস্তিনি কর্মকর্তাদের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

        রেকর্ড উচ্চতায় মার্কিন পরিবারের আয়, দারিদ্র্যও নেমেছে সর্বনিম্নে

        মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে ৮০ কর্মী ছাঁটাই! চাকরি গেল পুরো ভারতীয় টিমের

        চাঁদের আশপাশেও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র! মার্কিন সেনাদের সতর্ক

        ২ ডলারের টিকিটে ১.০৪ বিলিয়ন ডলার জিতেও এক মাস নীরব ছিলেন ইলিনয়ের ভাগ্যবান

কাশ্মীরে জি-২০ বৈঠক, ক্ষুব্ধ পাকিস্তান

কাশ্মীরে জি-২০ বৈঠক, ক্ষুব্ধ পাকিস্তান

ছবি: এলএবাংলাটাইমস

বিশ্বের শিল্পোন্নত দেশগুলোর পরবর্তী জি-২০ শীর্ষ সম্মেলনের আয়োজক ভারত প্রতিবেশী দেশ পাকিস্তানের কাশ্মীরে শীর্ষ সম্মেলনের কয়েকটি বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছে। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে পাকিস্তান।

মঙ্গলবার (১১ এপ্রিল) এক বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের পরিকল্পনাকে 'দায়িত্বজ্ঞানহীন' আখ্যায়িত করেছে। তারা জানিয়েছে, ভারত যদি তার সিদ্ধান্ত প্রত্যাহার না করে, তাহলে প্রয়োজনে পাকিস্তান জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অভিযোগ করবে।

আগামী মে মাসের শেষের দিকে ভারতে জি-২০ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্মেলনের বিভিন্ন বৈঠকের সময়সূচি প্রকাশ করেছে। সূচি অনুযায়ী, জম্মু ও কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরে ২২ থেকে ২৪ মে জি-২০ ট্যুরিজম ওয়ার্কিং গ্রুপের বৈঠক অনুষ্ঠিত হবে।

এছাড়া, জম্মু ও কাশ্মীর প্রদেশের লাদাখ অঞ্চলের বৃহত্তম শহর লেহকে জি-২০ যুব সম্মেলনের ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয়েছে। ভারত এই তালিকা প্রকাশের পরপরই এক বিবৃতিতে ক্ষোভ প্রকাশ করে পাকিস্তান।

বিবৃতিতে জি-২০ সদস্য দেশগুলোকে আরও বলা হয়, 'জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রেজুলেশন অনুযায়ী কোনো বিতর্কিত অঞ্চলে কোনো আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের অধিকার কোনো একক দেশের নেই। আমরা জি-২০ সদস্য রাষ্ট্রগুলোকে শ্রীনগর ও লেহ শহরে বৈঠক থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। এছাড়াও, আমরা বলছি যে ভারত যদি সত্যিই এই দুটি শহরে কোনো সম্মেলনের আয়োজন করে তবে আমরা জাতিসংঘের কাছে অভিযোগ করব।'

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত