আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ভারতে বাড়ছে করোনা সংক্রমণ, বিশেষজ্ঞদের উদ্বেগ

ভারতে বাড়ছে করোনা সংক্রমণ, বিশেষজ্ঞদের উদ্বেগ

ভারতে গত কয়েকদিন ধরে করোনাভাইরাস সংক্রমণের হার বাড়তে শুরু করেছে। তারই ধারাবাহিকতায় বুধবার দেশটিতে নতুন করে ৭ হাজার ৮৩০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, যা সর্বশেষ ২২৩ দিনের মধ্যে সর্বোচ্চ। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানা গেছে। সূত্র: উইওন

এর আগে, গত বছরের পয়লা সেপ্টেম্বর দেশটিতে করোনা রোগী শনাক্ত হয় ৭ হাজার ৯৪৬ জন। স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা যায়, দেশটিতে বর্তমানে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৪০ হাজার ২২৫ জন। তবে সুস্থতার হারও বেশ ভালো। প্রায় ৯৯ শতাংশ করোনা রোগী সুস্থ হয়ে বাসায় ফিরছেন। গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৬৯২ জন করোনা রোগী সুস্থ হয়েছেন বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

টিকা কার্যক্রমের পর ভারতে ভাইরাসের বিস্তার রোধ কমেছিল। বিশেষ করে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের পর দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা কমতে শুরু করে। স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, দেশটিতে ২২০ দশমিক ৬৬ কোটি ডোজ ভ্যাকসিন দেওয়া হয়েছে।

তবে সম্প্রতি সংক্রমণের হার বাড়তে থাকায় স্বাস্থ্য বিশেষজ্ঞরা উদ্বেগ প্রকাশ করেছেন। করোনাভাইরাসের নতুন ধরন এক্সবিবি ১ দশমিক ১৬ ভ্যারিয়েন্ট খুবই মারাত্মক। এই ধরন মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা ব্যাপকভাবে ধ্বংস করতে সক্ষম। তাই আগামী চার সপ্তাহ ভারতবাসীর জন্য খুবই গুরুত্বপূর্ণ।

স্যার গঙ্গা রাম হাসপাতালের সিনিয়র পেডিয়াট্রিশিয়ান ডা. ধীরেন গুপ্তা বলেন, এক্সবিবি ১ দশমিক ১৬ ভ্যারিয়েন্ট শিশু এবং বয়স্কদের মধ্যে বেশি সংক্রমিত হয়ে থাকে। করোনাভাইরাসের এই নতুন ধরন এতটাই ভয়ঙ্কর যে, যারা আগেও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন তাদের মধ্যেও সংক্রমিত হতে পারে। এছাড়াও টিকা নেওয়া কিশোর এবং প্রাপ্তবয়স্করাও আক্রান্ত হতে পারেন।

 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত