আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

জাতিসংঘ মহাসচিবের ওপরও যুক্তরাষ্ট্রের নজরদারি

জাতিসংঘ মহাসচিবের ওপরও যুক্তরাষ্ট্রের নজরদারি

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের ওপর নিবিড়ভাবে নজর রাখছে যুক্তরাষ্ট্র। মার্কিন সরকার বিশ্বাস করে, জাতিসংঘ মহাসচিব রাশিয়ার স্বার্থের প্রতি আনুকূল্য দেখাতে চান। অনলাইনে ফাঁস হওয়া গোপন নথিতে এসব তথ্য জানা গেছে। ফাঁস হওয়া গোপন নথিতে গত বছরের জুলাইয়ে জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে স্বাক্ষরিত শস্য চুক্তির প্রসঙ্গ উঠে এসেছে। আন্তর্জাতিক খাদ্যসংকটের আশঙ্কায় চুক্তিটি করা হয়েছিল।

নথিতে ইঙ্গিত করা হয়েছে, গুতেরেস চুক্তিটির সুরক্ষা দিতে বেশ আগ্রহী। তিনি রাশিয়ার স্বার্থের প্রতি বেশ আনুকূল্য দেখিয়েছেন। রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দেওয়া সত্ত্বেও সেই দেশ থেকে রপ্তানি বাড়াতে জোর প্রচেষ্টা চালিয়েছেন গুতেরেস। এর মধ্যে একাধিক নথিতে জাতিসংঘ মহাসচিব ও তাঁর সহকারীর ব্যক্তিগত কথোপকথনেরও উল্লেখ আছে। নথিগুলো কীভাবে ফাঁস হচ্ছে, কারা করছে, তা বের করতে মার্কিন কর্মকর্তাদের হিমশিম খেতে হচ্ছে।

জাতিসংঘের ওপর যে কয়েকটি দেশ নিয়মিত নজরদারি চালায়, তার মধ্যে যুক্তরাষ্ট্র অন্যতম। এদিকে রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধে ইউক্রেন কার্যকরভাবে গোয়েন্দা ও সশস্ত্র ড্রোন ব্যবহার করে এলেও সম্প্রতি কার্যকারিতা হারাতে বসেছে মনুষ্যবিহীন এসব আকাশযান। ইউক্রেনীয় ড্রোন অভিযানকে বাধাগ্রস্ত করতে রাশিয়া জ্যামিং প্রযুক্তি ব্যবহার করতে শুরু করেছে। এ ছাড়া বাখমুতসহ বিভিন্ন রণক্ষেত্রে ইউক্রেনীয় ড্রোনের উড্ডয়নের রেঞ্জ কমে এসেছে।

অন্যদিকে, রাশিয়ার সেনাবাহিনী ইউক্রেনে ৪৫ মাইল দীর্ঘ প্রতিরক্ষামূলক পরিখা খনন করছে। স্যাটেলাইট ছবিতে পরিখা খননের বিষয়টির ইঙ্গিত পাওয়া গেছে। খবর বিবিসি ও সিএনএনের।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত