আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

চীনের সামরিক মহড়া শুরু তাইওয়ানকে ঘিরে

চীনের সামরিক মহড়া শুরু তাইওয়ানকে ঘিরে

চাইনিজ পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) তাইওয়ান দ্বীপের চারপাশে যৌথ সামরিক মহড়া ও অনুশীলন কার্যক্রম গত সোমবার আনুষ্ঠানিক ভাবে শেষ করলেও বিনিয়োগ ও সাপ্লাই চেইন সরবরাহ নিয়ে শঙ্কার মধ্যে রয়েছে তাইওয়ান। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানায় সাউথ চায়না মর্নিং পোস্ট।

বিশ্লেষকরা জানিয়েছেন, চীনা সামরিক বাহিনীর মহড়ার সম্ভাবনা ধীরে ধীরে বিনিয়োগকারী এবং সরবরাহকারীদের তাইওয়ান থেকে দূরে ঠেলে দিচ্ছে। যা কি না দেশটির সাপ্লাই চেইন ব্যবস্থার জন্য হুমকি স্বরূপ।

চীনের আপত্তি ও সতর্কতা সত্ত্বেও এই মাসের শুরুর দিকে ক্যালিফোর্নিয়ায় তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং ওয়েন যুক্তরাষ্ট্রের হাউস অফ রিপ্রেজেন্টেটিভের স্পিকার কেভিন ম্যাকার্থির সঙ্গে সাক্ষাৎ করেন। যার পরিপ্রেক্ষিতে পিএলএ তাইওয়ান দ্বীপের চারপাশে যৌথ সামরিক মহড়া ও অনুশীলন কার্যক্রম শুরু করে। সে সময় ফেসবুকের এক পোস্টে সাই লিখেছিলেন, ‘প্রেসিডেন্ট হিসেবে তিনি বিশ্বের কাছে তার দেশের প্রতিনিধিত্ব করেন। ফলে তাঁর বিদেশ সফর নতুন কিছু নয়। যুক্তরাষ্ট্র সফরও ব্যতিক্রম নয়।’

এই অঞ্চলের অন্যতম প্রধান দেশ হিসেবে চীনের মনোভাব মোটেই দায়িত্বজ্ঞানের পরিচয় দিচ্ছে না বলেও মন্তব্য করেন তাইওয়ানের প্রেসিডেন্ট। চীনের তিন দিনের সামরিক মহড়া গত সোমবার শেষ হওয়ার পরও দেশটির যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমানগুলো এখনো তাইওয়ান ঘিরে অবস্থান করছে বলে জানিয়েছে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়।




এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত