আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

জাপানে লাখ লাখ মৃত পাখি, মাটি চাপা দেওয়ার জায়গা নেই

জাপানে লাখ লাখ মৃত পাখি, মাটি চাপা দেওয়ার জায়গা নেই

ছবি: এলএবাংলাটাইমস

বার্ড ফ্লুতে রেকর্ড সংখ্যক পাখি ও হাঁস-মুরগি মারা গেছে জাপানে। একে তো বড় ক্ষতি, তার ওপর এত সংখ্যক হাঁস-মুরগিকে মাটি চাপা দেওয়ায় পর্যাপ্ত জমি দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে নেই।

জাপানে অক্টোবর থেকে এ পর্যন্ত এক কোটি ৭০ লাখ পাখি এবং মুরগি মারা গেছে। এতেই ডিমের দাম বেড়েছে হয়েছে আকাশছোঁয়া। বাধ্য হয়ে কিছু রেস্তোরাঁ তাদের খাবারের তালিকা থেকে ডিম দিয়ে তৈরি খাবার বিক্রি বন্ধ করে দিয়েছে। ভাইরাসটি ছড়িয়ে পড়া রোধে হাঁস-মুরগিকে হত্যা করে মাটি চাপা দিতে হবে বাধ্য হচ্ছে স্থানীয় কর্তৃপক্ষ এবং খামার মালিকরা।

জাপানের রাষ্ট্রীয় সম্প্রচারকারী এনএইচকে-এর এক প্রতিবেদনে বলা হয়, জমির ঘাটতির কারণে মৃত হাস-মুরগিকে চাপা দেওয়া যাচ্ছে না। ২৬টি অঞ্চল এবং প্রদেশের মধ্যে ১৬টিতেই পাখিদের মাটি চাপা দেওয়ার জন্য পর্যাপ্ত জমির অভাব রয়েছে।

বার্ড ফ্লু’র বিরুদ্ধে লড়াই করছে জাপান। এই ভাইরাসে আক্রান্তদের মৃত্যুহার শতাভাগ। আক্রান্ত হওয়ায় ৪৮ ঘণ্টার মধ্যেই মৃত্যু হয় পাখি ও হাঁস-মুরগির।

চলতি বছরে ভাইরাসটির প্রাদুর্ভাব ব্যাপক হয়েছে। যার প্রভাবে বিশ্বব্যাপী পোল্ট্রি শিল্প এবং ডিমের সরবরাহ ধ্বংস হওয়ার দ্বারপ্রান্তে।

যুক্তরাষ্ট্রে গত বছরে এই ভাইরাসে ৫ কোটি ৮৬ লাখ পাখি মারা যায়। তখন দেশটিতে ডিমের দাম অনেক বেড়ে যায়। এমন অবস্থা দেখা গেছে দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডর এবং কলম্বিয়ায়ও।

ন্যাশনাল ফেডারেশন অব এগ্রিকালচারাল কো-অপারেটিভ অ্যাসোসিয়েশনের একটি ইউনিট জানায়, বৃহস্পতিবার পর্যন্ত মাঝারি আকারের ডিমের প্রতি কিলোগ্রামের গড় পাইকারি মূল্য ছিল ৩৫০ ইয়েন বা ২ দশমিক ৬৭ শতাংশ ডলার। ১৯৯৩ সালের সালের পর থেকে এটিই সর্বোচ্চ দাম।

ডিমের ঘাটতিতে জাপানের মানুষের খাদ্য তালিকায়ও পরিবর্তন এসেছে। জাপানের ম্যাকডোনাল্ডস তার কিছু শাখায় ডিম দিয়ে তৈরি খাবার বিক্রি বন্ধ করে দিয়েছে। ৭-ইলাভেন নামে আরকেটি দোকান ঘোষণা দিয়েছে, ১৫টি ডিমভিত্তিক পণ্য তারা বিক্রি বন্ধ করবে।

দ্রুত ছড়িয়ে পড়া বার্ড ফ্লু মোকাবিলায় জাপানের কৃষি, বন ও মৎস্য মন্ত্রণালয় কৃষকদের যত তাড়াতাড়ি সম্ভব সংক্রামিত মুরগিকে খামার থেকে সরিয়ে ফেলার পরামর্শ দিয়েছে।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত