আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

মানহানির মামলা থেকে নিষ্কৃতি পেলেন না রাহুল গান্ধী।

মানহানির মামলা থেকে নিষ্কৃতি পেলেন না রাহুল গান্ধী।

‘মোদি’ পদবি নিয়ে মন্তব্যের জেরে মানহানির মামলা থেকে নিষ্কৃতি পেলেন না ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস নেতা রাহুল গান্ধী। মামলায় গুজরাটের সুরাটের নিম্ন আদালতের দেওয়া সাজা স্থগিতে যে আবেদন রাহুল করেছিলেন, তা আজ বৃহস্পতিবার খারিজ করে দিয়েছেন দায়রা আদালত।

সুরাটের দায়রা আদালত রাহুলের আবেদন মঞ্জুর করলে তিনি লোকসভার সদস্যপদ ফেরত পেতে পারতেন। এখন তাঁকে গুজরাট হাইকোর্টে যেতে হবে। সেখানে বিফল হলে তাঁর জন্য ভারতের সুপ্রিম কোর্টের দরজা খোলা থাকবে।

‘মোদি’ পদবি নিয়ে মন্তব্যের জেরে চার বছর আগে রাহুলের বিরুদ্ধে মানহানির মামলা হয়। এই মামলায় গত ২৩ মার্চ গুজরাটের সুরাট ম্যাজিস্ট্রেট আদালত রায় দেন। রায়ে রাহুলকে দোষী সাব্যস্ত করে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়। পরদিন (২৪ মার্চ) রাহুলের লোকসভার সদস্য পদ খারিজ হয়।

ম্যাজিস্ট্রেট আদালতের রায়ের বিরুদ্ধে সুরাটের দায়রা আদালতে যান রাহুল। তিনি সাজা স্থগিতের আবেদন জানান। আবেদনে তিনি বলেন, ম্যাজিস্ট্রেট আদালতের রায় সংগতিপূর্ণ নয়। তিনি ন্যায়বিচার পাননি। তাঁকে সর্বোচ্চ সাজা দেওয়া হয়েছে।

রাহুলের আইনজীবী বলেছিলেন, বাদী এখতিয়ার বহির্ভূতভাবে মামলা করেছেন। রাহুল ভাষণ দিয়েছিলেন কর্ণাটকে। কিন্তু তাঁর বিরুদ্ধে মামলা হয় গুজরাটে।

আজ দায়রা আদালতের রায়ের পর কংগ্রেস মুখপাত্র জয়রাম রমেশ একটি টুইট করেন। তিনি বলেন, আইন অনুযায়ী, এই রায়ের বিরুদ্ধে আবেদনের ক্ষেত্রে যেসব উপায় বাকি থাকছে, কংগ্রেস তা করবে।

বিজেপির মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা রায়ের পর বলেন, সত্যের জয় হলো। ‘পরিবার’ (গান্ধী) এবার অনগ্রসর শ্রেণির কাছে ক্ষমা চাইবে কি না, তা জানতে চান তিনি।

‘মোদি’ পদবিধারীরা কোনো কোনো রাজ্যে অনগ্রসর শ্রেণিভুক্ত। রাহুলের মন্তব্যকে হাতিয়ার করে বিজেপি প্রচার করছে যে কংগ্রেস অনগ্রসরদের অসম্মান করেছে।

২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে কর্ণাটকের কোলার জেলায় নির্বাচনী জনসভায় রাহুল ‘মোদি’ পদবি নিয়ে মন্তব্য করেছিলেন।

পলাতক নীরব মোদি ও ললিত মোদিদের নাম করে রাহুল জানতে চেয়েছিলেন, চোরদের পদবি কেন ‘মোদি’ হয়?

সে সময় রাফাল চুক্তিতে অনিয়মের অভিযোগ এনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে কংগ্রেসের স্লোগান ছিল, ‘চৌকিদার চোর হ্যায়’।

কোলারের জনসভার মন্তব্যের পর গুজরাটের বিজেপি নেতা পূর্ণেশ মোদি সুরাটের নিম্ন আদালতে রাহুলের বিরুদ্ধে মানহানির মামলা করেন। এই মামলাতেই রাহুল দোষী সাব্যস্ত হন।

পরে তিনি লোকসভার সদস্যপদ হারান। আইন অনুযায়ী, লোকসভা, রাজ্যসভা, বিধানসভা ও বিধান পরিষদের কোনো সদস্য কোনো ফৌজদারি মামলায় দুই বছর বা তার বেশি কারাদণ্ডে দণ্ডিত হলে তাঁর পদ সঙ্গে সঙ্গে খারিজ হয়ে যাবে।

সুরাটের দায়রা আদালত রাহুলের সাজা স্থগিত না করায় এই কংগ্রেস নেতাকে এখন উচ্চতর আদালতে যেতে হবে।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত