আপডেট :

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

মার্কিন পরমাণুসজ্জিত সাবমেরিন মোতায়েনের পরিকল্পনা দক্ষিণ কোরিয়ায়

মার্কিন পরমাণুসজ্জিত সাবমেরিন মোতায়েনের পরিকল্পনা দক্ষিণ কোরিয়ায়

হোয়াইট হাউসে জো বাইডেনের সঙ্গে ইউন সুক ইউল

পরমাণু অস্ত্র চুক্তি

প্রতিবেশী দেশ উত্তর কোরিয়ার পারমাণবিক হামলা মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি যুগান্তকারী চুক্তি করেছে দক্ষিণ কোরিয়া। এই চুক্তির আওতায় দক্ষিণ কোরিয়ায় মার্কিন পরমাণুসজ্জিত সাবমেরিন মোতায়েনের পরিকল্পনা করা হয়েছে।

এতে বলা হয়েছে- উত্তর কোরিয়া পারমাণবিক হামলা করলে মিত্র দেশকে রক্ষায় নিজেদের সামরিক শক্তি ব্যবহার করবে যুক্তরাষ্ট্র। এর বিনিময়ে দক্ষিণ কোরিয়া তাদের নিজস্ব পারমাণবিক অস্ত্র কর্মসূচি চালাবে না।

যুক্তরাষ্ট্র সফররত দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইউল ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এই চুক্তি করেন। বুধবার দুই দেশের রাষ্ট্রপ্রধান যৌথ সংবাদ সম্মেলনে এই চুক্তির কথা জানান।

দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ৭০তম বার্ষিকী উদযাপনে রাষ্ট্রীয় সফরের জন্য ইউন সুক-ইউলকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানান বাইডেন।

জো বাইডেন বলেছেন, ‘ওয়াশিংটন ঘোষণা’ নামের এই চুক্তি উত্তর কোরিয়ার আগ্রাসন ঠেকাবে। পারমাণবিক অস্ত্রসহ যেকোনো আক্রমণ প্রতিরোধে মিত্র দেশকে রক্ষায় নিজেদের সামরিক শক্তি ব্যবহার করবে যুক্তরাষ্ট্র।

সংবাদ সম্মেলনে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইউল বলেছেন, উত্তর কোরিয়ার হুমকি মোকাবিলায় দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করতে তিনি ও জো বাইডেন এই চুক্তিতে সম্মত হয়েছেন। এটি একটি অভূতপূর্ব পদক্ষেপ।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত