আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

ঈদ-উৎসব হোয়াইট হাউজে

ঈদ-উৎসব হোয়াইট হাউজে

ঈদ উপলক্ষে প্রেসিডেন্ট জো বাইডেনের আমন্ত্রণে গত সোমবার (১ মে) হোয়াইট হাউজে মুসলিম আমেরিকানদের মিলনমেলা বসেছিল। কংগ্রেস, স্টেট পার্লামেন্ট, সিটি কাউন্সিল থেকে বিভিন্ন পর্যায়ে নির্বাচিত মুসলিম আমেরিকান ছাড়াও ছিলেন মুসলিম রাষ্ট্রসমূহের রাষ্ট্রদূতসহ শীর্ষ স্থানীয় কর্মকর্তারা।

জর্জিয়া স্টেট সিনেটর শেখ রহমান এবং কানেকটিকাট স্টেট সিনেটর মাসুদুর রহমান ঈদ-উৎসবের পর অনুভূতি ব্যক্তকালে বলেন, আমরা অত্যন্ত খুশি যে, মুসলিম বিশ্বের শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গের সাথে ঘনিষ্ঠভাবে মেলামেশার সুযোগ পেলাম। ঈদ আনন্দে সকলেই ছিলেন উদ্ভাসিত। প্রেসিডেন্ট বাইডেনকে এজন্য ধন্যবাদ জানাচ্ছি। এভাবেই নিজেদের মধ্যকার সম্প্রীতির বন্ধন জোরালো হবে। মার্কিন রাজনীতি ও প্রশাসনে আরও বেশি মুসলিমের সম্পৃক্ততা ঘটবে বলে আশা করছি।

সিনেটর শেখ রহমান বলেন, এটি প্রথম ঈদ উদযাপন নয়। তবে ডোনাল্ড ট্রাম্প এসে এটি বন্ধ করেছিলেন। ২০১৭ সালে ডেমক্র্যাটিক পার্টির জাতীয় কমিটিতে একমাত্র মুসলিম সদস্য হিসেবে এই ডিসিতে আমার উদ্যোগে ঈদ-পুনর্মিলনি অনুষ্ঠিত হয়েছিল। আমরা থেমে থাকিনি। এরপর জো বাইডেন হোয়াইট হাউজে ফিরলে আমি তাকে অনুরোধ করেছিলাম পুনরায় তা চালু করা করতে। তিনি অঙ্গীকার করেছিলেন এবং তারই অংশ এই ঈদ-উৎসব।
সিনেটর মাসুদুর রহমান বলেন, আমরা সবসময় আশা করি সর্বস্তরে মুসলিম আমেরিকানদের প্রতিনিধিত্ব ঘটুক। এধরনের অনুষ্ঠানের মধ্য দিয়ে সে পথ সুগম হয় বলে মনে করছি।

সিনেটর মাসুদ উল্লেখ করেন, মুসলিম কমিউনিটিকে জোরালোভাবে ঐক্যবদ্ধ করতে এ অনুষ্ঠানের গুরুত্ব অপরিসীম। সুযোগ হল ৫৬টি মুসলিম রাষ্ট্রের বিশিষ্ট নাগরিকদের কাছাকাছি আসার। সকল কূটনীতিকও আমন্ত্রিত ছিলেন। এটি সমগ্র মুসলিম বিশ্বকে একত্রিত করার সামিল ছিল।

সিনেটর শেখ রহমান বলেন, সুন্দর একটি বাড়ি এবং দামী একটি গাড়ি ক্রয় করেই যেন মুসলিম আমেরিকানরা সন্তুষ্ট না থাকেন। যারা সিটিজেনশিপ নিয়েছেন তাদের পবিত্র দায়িত্ব হচ্ছে ভোটার হিসেবে তালিকাভুক্ত হয়ে ব্যালট যুদ্ধে অবতীর্ণ হওয়া। সকলকে মার্কিন ধারায় অংশ নিতে হবে। নীতি-নির্ধারণের বাইরে থাকার মানসিকতা পরিহার করতে হবে। কারণ, এদেশটি সকলের এবং নিজ নিজ ন্যায্য হিস্যার জন্যই রাজনীতি ও প্রশাসনে সম্পৃক্ততার বিকল্প নেই।

সিনেটর মাসুদ উল্লেখ করেন, নীরব থাকলে চলবে না। সরব হতে হবে, কাজ করতে হবে। তাহলেই আমরা নিজের প্রত্যাশার পরিপূরক ভূমিকায় সক্ষম হব। তাই সকলের প্রতি উদাত্ত আহবান রাখছি ঘর থেকে বের হোন। জড়িত হোন সাংগঠনিক প্রক্রিয়ায়। তাহলেই আমেরিকান স্বপ্ন পূরণের পথে অনেক বাধা দূর হয়ে যাবে।

প্রেসিডেন্ট বাইডেন সকলকে হোয়াইট হাউজে স্বাগত জানান ঈদ মুবারক বলে। বাইডেন বলেন, এটি হচ্ছে জনগণের ভবন। এটাই সত্য। এটা আপনাদের ভবন। আপনার ভবন।

বাইডেন বলেন, শিক্ষক, ইঞ্জিনিয়ার, ডাক্তার, বিজ্ঞানী,অ্যাটর্নি, ব্যবসায়ী, কংগ্রেসওম্যান, কংগ্রেসম্যান, স্টেট সিনেটর, স্টেট রিপ্রেজেনটেটিভ, সিটি মেয়র, সিটি কাউন্সিলম্যান থেকে সর্বস্তরে রয়েছেন মুসলিম আমেরিকানরা। আমার প্রশাসনেও রয়েছেন অনেকে। মার্কিন সেনাবাহিনীতেও আপনারা সাহসী ভূমিকা পালন করছেন। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতেও মুসলমানদের অবদান অনস্বীকার্য। বিদেশি মিশনেও রয়েছেন অনেকে। ইতোমধ্যেই আমি একজন ফেডারেল জজ নিয়োগ করেছি। হোয়াইট হাউজে পাবলিক অ্যাঙ্গেজমেন্ট অফিসে মুসলিম লিঁয়াজো অফিসারের পদ ক্রিয়েট করে ইতোমধ্যেই একজনকে নিয়োগ করেছি।

বাইডেন বিপুল করতালির মধ্যে উল্লেখ করেন, হোয়াইট হাউজে অন্য সকল কর্মকর্তা-কর্মচারীর সাথে মুসলিম আমেরিকানরাও নিরলসভাবে কাজ করছেন। আমি অভিভূত তাদের কর্মনিষ্ঠা দেখে।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত