আপডেট :

        ২০২৮ অলিম্পিক আয়োজনের প্রস্তুতিতে বড় আর্থিক সংকট, ৫৯৫ মিলিয়ন ডলার ঘাটতি দেখাল এলএ২৮

        ৩০ ফুট ঢেউয়ের আঘাতে ভেঙে পড়ল পিয়ার, ক্যালিফোর্নিয়ার উপকূলে ভয়াবহ জলোচ্ছ্বাস

        পুরুষের জন নাঙ্গের আকারও নারীদের কাছে আকর্ষণীয়তার মূল্যায়নে প্রভাব ফেলে, বলছে গবেষণা

        ফ্লোরিডার মাংসের দোকানে প শু নি র্যা তনের অভিযোগ, গ্রে প্তার ৬ কর্মী

        মোদির দলের প্রতি পক্ষপাতের অভিযোগ, বিক্ষোভের মুখে কংগ্রেসের সঙ্গে আলোচনায় মেটা

        আলঝেইমারে আক্রান্ত ব্যক্তি আমাজন বনে ১১ দিন একা বেঁচে থাকার পর উদ্ধার

        বাংলাদেশসহ ১৬ বাণিজ্য অংশীদারের ওপর নতুন শুল্কের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের

        নিউ অরলিন্স থেকে ফ্লোরিডাগামী বিমান বিধ্বস্ত, নিহত চার প্রাপ্তবয়স্ক ও দুই শিশু

        রেকর্ড উচ্চতার জোয়ারের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলীয় এলাকায় বন্যা সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার জনপ্রিয় স্কেটিং রিঙ্ক মালিককে হত্যায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড

        গোপন সূত্রের পরিচয় প্রকাশ না করায় কারাবাসের ঝুঁকিতে প্রবীণ টিভি সাংবাদিক

        শিশুদের ডে-কেয়ার সংকট কাটাতে নতুন পরিকল্পনা নিয়ে আসছেন লস এঞ্জেলেসের মেয়র-ইলেক্ট

        আইসিই আটককেন্দ্রে চিঠি পৌঁছাতে দেরি, আপিলের সুযোগ হারিয়ে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের মুখে অভিবাসীরা

        যুক্তরাষ্ট্রের বড় পুলিশ সংস্থাগুলোর মধ্যে গত বছর সবচেয়ে বেশি গুলি চালিয়েছে এলএপিডি

        ইনগলউডে ১২ তলা কালি হোটেলের নির্মাণে দৃশ্যমান অগ্রগতি, থাকছে ৩৩৪টি কক্ষ ও স্যুট

        ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় উড়োজাহাজে বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা

        'সবচেয়ে ভয়ংকর অপরাধীদের’ প্রতি দয়া দেখাচ্ছেন নিউজম, অভিযোগ ট্রাম্পের

        এনভিডিয়ার প্রধান নির্বাহী পদে হুয়াংয়ের প্রত্যাবর্তনেও তদন্ত বন্ধ হচ্ছে না, জানাল ক্যালিফোর্নিয়া

        ইতালি ছাড়লে সম্পদশালীদের আর দিতে হবে না বাড়তি কর, মেলোনির দলের নতুন প্রস্তাব

        রূপপুর প্রকল্পের আবাসিক ভবনের ১২ তলা থেকে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার

আমেরিকায় বন্দী অবৈধ অভিবাসীদের মুক্ত করবেন হিলারি

আমেরিকায় বন্দী অবৈধ অভিবাসীদের মুক্ত করবেন হিলারি

প্রেসিডেন্ট নির্বাচিত হলে যুক্তরাষ্ট্রের কারাগারে আটক বন্দি অভিবাসীদের অধিকার আদায়ের জন্য কাজ করার ঘোষণা দিয়েছেন হিলারি ক্লিনটন। তিনি এক নির্বাচনী প্রচারণায় কারাগারে আটক ৭ শত বাংলাদেশিসহ অবৈধ অভিবাসীদের মুক্তি দেওয়ার অঙ্গীকার করেছেন। হিলারির ব্যক্তিগত সহকারী লরেল প্রাইলির দেওয়া এ খবরে নিউ ইয়র্কে বাংলাদেশি সোসাইটির আনন্দ প্রকাশ করেছেন।
যুক্তরাষ্ট্রের বিভিন্ন ডিটেনশন সেন্টারে আমরণ অনশনরত বন্দিদের মুক্তির দাবিতে গত বৃহস্পতিবার র‌্যালি ও মানববন্ধনের আয়োজন করে সাউথ এশিয়ান মানবাধিকার সংগঠন ডেসিস রাইজিং আপ মুভিং-ড্রাম। কর্মসূচিতে অংশ নিয়ে হিলারির প্রতিনিধি দল বন্দিদের মুক্তির ব্যাপারে কাজ করার প্রতিশ্রুতি দেন। মানববন্ধনে অংশ নিয়ে লরেলা প্রাইলি বলেন, আমার নিজেরও এক সময় কাগজপত্র ছিল না। তখন বুঝেছি এ বিষয়টি কতটা কষ্টের।
বিভিন্ন কারাগারে বন্দিদের আইনি সহায়তা ও ইমিগ্রেশন রাইটস নিয়ে হিলারি ক্লিনটনের কাজ করার বিষয়টি নিশ্চিত করেন তিনি। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন ইস্যুতে ডেমোক্রেটরা সব সময় কাজ করে আসছে এবং করতে আগ্রহী। কয়েক সপ্তাহ আগে বাংলাদেশি বন্দীরা নতুন করে ৪টি কারাগারে অনশন শুরু করে। তাদের মুক্তির দাবিতেই র‌্যালি ও মানববন্ধন কর্মসূচি পালন করে ড্রাম। সংগঠনের নির্বাহী পরিচালক ফাহাদ আহমেদের নেতৃত্বে এতে অংশ নেন ড্রামের সদস্য ও বিভিন্ন কমিউনিটি নেতারা। কমিউনিটি অর্গেনাইজার কাজী ফৌজিয়া বলেন, রাজনীতিকদের কাছে আমরা জানাতে কারাগারে বন্দিদের দুর্দশা তুলে ধরতে চাই। তারা কি রকম অমানসিক জীবন যাপন করছে তা সবার জানা উচিত। মানববন্ধনে বাংলাদেশ সোসাইটির বেশ কয়েকজন কর্মকর্তাসহ গণ্যমান্য ব্যক্তিরা ইমিগ্র্যান্ট রাইটস নিয়ে বক্তব্য রাখেন।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশ করা বিভিন্ন দেশের নাগরিকরা কারাভোগ করছেন। এর মধ্যে বাংলাদেশিদের সংখ্যা ৭শ। গত সেপ্টেম্বরে টেক্সাসের ডিটেনশন সেন্টারে প্রথম আমরণ অনশন শুরু করে প্রায় অর্ধশত বাংলাদেশি। তখন থেকেই বিভিন্ন মানবাধিকার সংগঠনের চাপের মুখে নভেম্বর পর্যন্ত প্রায় ৩৫ জন ছাড়া পেয়েছেন

শেয়ার করুন

পাঠকের মতামত