আপডেট :

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

ইমরান খানকে গ্রেফতারের প্রতিবাদে পাকিস্তানজুড়ে হরতালের ডাক

ইমরান খানকে গ্রেফতারের প্রতিবাদে পাকিস্তানজুড়ে হরতালের ডাক

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেফতারের প্রতিবাদে দেশজুড়ে হরতালের ডাক দিয়েছেন তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এর নেতারা। বুধবার এই ধর্মঘট চলাকালে ‘উদীয়মান ফ্যাসিবাদের’ বিরুদ্ধে দেশবাসীকে রাস্তায় নেমে আসার আহ্বান জানিয়েছেন তারা।

পিটিআইয়ের জ্যেষ্ঠ নেতারা ঘোষণা করেছেন, গ্রেফতার হওয়ার দুই দিন আগে ইমরান খান দেশব্যাপী জনসভা করার যে সিদ্ধান্ত অনুমোদন করেছিলেন তা অপরিবর্তিত থাকবে। ডন অনলাইন জানিয়েছে, ইমরানের গ্রেফতারের কয়েক ঘণ্টা পর পিটিআইয়ের ভাইস চেয়ারম্যান শাহ্ মাহমুদ কুরেশির আহ্বানে পরিস্থিতি পর্যালোচনা ও ব্যাপক প্রতিবাদ কর্মসূচী ঘোষণার উদ্দেশ্যে দলটির ‘জরুরি কমিটির’ একটি বৈঠক অনুষ্ঠিত হয়।

এদিকে ইমরান খানকে নাটকীয়ভাবে গ্রেফতারের প্রতিবাদে উত্তাল হয়েছে দেশটি। এমন প্রেক্ষাপটে পাঞ্জাব ও খাইবার পাখতুনখোওয়া প্রদেশে সেনা মোতায়েন করা হয়েছে। জিও নিউজ জানিয়েছে, পিটিআই প্রধান ইমরান খানের নাটকীয় গ্রেফতারের পর রাজনৈতিক উত্তেজনা ক্রমেই বাড়ছে। এ অবস্থায় খাইবার পাখতুনখোয়া কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সেনাবাহিনী আহ্বান করেছে।

এর আগে পাঞ্জাব সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ১০ কোম্পানি সেনা মোতায়েনের অনুমতি চেয়ে কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করলে তা অনুমোদন করা হয়েছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, সেনাবাহিনী আইনশৃঙ্খলা ও অশান্ত পরিস্থিতি স্বাভাবিক করতে জেলা প্রশাসনের সহযোগী হিসেবে কাজ করবে।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত