আপডেট :

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

        হারিকেন ইসাইয়াসের তাণ্ডবে যুক্তরাষ্ট্রে চারজনের মৃ ত্যু, বিদ্যুৎহীন পাঁচ লাখ মানুষ

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

ইসরায়েলি বিমান হামলায় গাজায় নিহত বেড়ে ২৭

ইসরায়েলি বিমান হামলায় গাজায় নিহত বেড়ে ২৭

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় নিহত হওয়ার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭। তাঁদের মধ্যে নারী ও শিশু রয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৭৬ জন। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সূত্রের বরাতে গাজা থেকে আল-জাজিরার সাংবাদিক ইউমনা আল-সায়েদ এ তথ্য জানিয়েছেন।

অন্যদিকে ফিলিস্তিনের ওয়াফা নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী, ইসলায়েলি হামলায় নিহত হয়েছেন ২৪ জন। তাঁদের বেশির ভাগই নারী ও শিশু। আহত হয়েছেন আরও ৬৪ জন। স্থানীয় সময় গত সোমবার গভীর রাত থেকে গাজায় বিমান ও ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলি বাহিনীর দাবি, তারা ফিলিস্তিনের ইসলামিক জিহাদ আন্দোলনের (পিআইজে) আস্তানা লক্ষ্য করে হামলা চালিয়েছে।

পিআইজে বলেছে, ইসরায়েলি হামলায় তাদের তিন নেতা, জিহাদ আল-ঘান্নাম, খলিল আল-বাহতিনি ও তারিক উজ আল-দীন নিহত হয়েছেন। হামলায় নিহত হয়েছেন এসব নেতার স্ত্রী-সন্তানেরাও। হামলার আগে অবরুদ্ধ গাজা উপত্যকার দুটি প্রবেশপথ বন্ধ করে দেয় ইসরায়েলি বাহিনী।

ইসরায়েলি হামলার জবাবে গাজা থেকে দেশটি লক্ষ্য করে রকেট ছোড়া হচ্ছে। এদিকে ইসরায়েলি বাহিনী জানিয়েছে, আজ বৃহস্পতিবার সকালে তাদের বিমান হামলায় পিআইজের কমান্ডার আলি ঘানি নিহত হয়েছেন। সম্প্রতি তাঁর নেতৃত্বে গাজা থেকে ইসরায়েলে রকেট ছোড়া হচ্ছিল। ২০০৭ সাল থেকে গাজা হামাসের নিয়ন্ত্রণে রয়েছে। ২৩ লাখ মানুষের বসবাস সেখানে। এসব ফিলিস্তিনির ৪৫ শতাংশ বেকার। আর ৮০ শতাংশ আন্তর্জাতিক সহায়তার ওপর পুরোপুরি নির্ভরশীল। ফিলিস্তিনি কর্তৃপক্ষ ও জাতিসংঘ সূত্রে এসব তথ্য জানা গেছে।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত