আপডেট :

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

        হারিকেন ইসাইয়াসের তাণ্ডবে যুক্তরাষ্ট্রে চারজনের মৃ ত্যু, বিদ্যুৎহীন পাঁচ লাখ মানুষ

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

পাকিস্তানে সামরিক আইনের গুজব, যা বলল সেনাবাহিনী

পাকিস্তানে সামরিক আইনের গুজব, যা বলল সেনাবাহিনী

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে গ্রেফতার এবং পরবর্তীতে সহিংস পরিস্থিতির পরিপ্রেক্ষিতে দেশে সামরিক আইন (মার্শাল ল) জারি করার বিষয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়িয়ে পড়েছে। তবে সেনাবাহিনী এ ধরনের গুজব প্রত্যাখ্যান করেছে।

ডন জানিয়েছে, এ ছাড়া আরও গুজব ছড়িয়ে পড়েছে যে, কিছু উচ্চপদস্থ সেনা কর্মকর্তা পদত্যাগ করেছেন এবং তারা সেনাবাহিনী প্রধান (সিওএএস) জেনারেল আসিম মুনিরকে মানছেন না। তবে এমন কথাও নাকচ করেছে দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

পাকিস্তানি সংবাদমাধ্যমটি জানিয়েছে, জিও নিউজের অনুষ্ঠান 'আজ শাহজেব খানজাদা কে সাথ'- শীর্ষক প্রগ্রামে যুক্ত হয়ে আইএসপিআরের মহাপরিচালক মেজর জেনারেল আহমেদ শরীফ চৌধুরী শরীফ বলেছেন, ‘আমি খুব স্পষ্টভাবে বলতে চাই যে, জেনারেল আসিম মুনির এবং তার অধীনে সিনিয়র সেনা নেতৃত্ব আন্তরিকভাবে গণতন্ত্রকে সমর্থন করে এবং তা করতে থাকবে। সামরিক আইনের প্রশ্নই আসে না।’

প্রতিবেদনে বলা হয়েছে, এ সময় বিষয়টি নিয়ে বিস্তারিত বলার জন্য চাপাচাপি করলে ওই সেনা কর্মকর্তা পুনরায় বলেন, ‘কোনো পদত্যাগ কিংবা কোনো অবাধ্যতার ঘটনা ঘটেনি।’ মেজর জেনারেল আহমেদ শরীফ বলেন, অভ্যন্তরীণ অস্থিরতা ও বহিরাগত ষড়যন্ত্র সত্ত্বেও দেশের সশস্ত্র বাহিনী ঐক্যবদ্ধ।

তিনি বলেন, সরকার ও পিটিআইয়ের মধ্যে চলমান অচলাবস্থার মধ্যেও সেনা নেতৃত্ব গণতন্ত্রের ধারাবাহিকতায় বিশ্বাসী। ‘সামরিক শাসন জারি করার প্রশ্নই আসে না,’ পুনর্ব্যক্ত করেন মেজর জেনারেল চৌধুরী।

 


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত