আপডেট :

        আজুসায় দাবানল, ২৫ একর এলাকায় আগুন; বন্ধ হাইওয়ে ৩৯

        ২ বছরের শিশুপুত্রকে হত্যার অভিযোগে মায়ের বিরুদ্ধে হত্যা মামলা

        মৃত সিনেটর লিন্ডসি গ্রাহামের স্থলাভিষিক্ত হলেন তার বোন ডারলাইন গ্রাহাম নরডোন

        মেইনে আইসিই অভিযানে গুলিতে নিহত কলম্বিয়ার নাগরিক, তদন্ত শুরু

        হরমুজ প্রণালিতে দুই ট্যাংকারে হামলার অভিযোগ আমিরাতের, ইরানে নতুন করে মার্কিন হামলা

        মার্কিন আদালতে বাতিল ট্রাম্পের ১.৮ বিলিয়ন ডলারের সমঝোতা

        নবজাতকের সঙ্গে দেখা আর হলো না, সড়ক দুর্ঘটনায় নিহত বাবা

        ‘জুরাসিক পার্ক’খ্যাত অভিনেতা স্যাম নিল আর নেই

        লস এঞ্জেলেসে ডাকাতির চেষ্টায় গুলিতে নিহত ফিটনেস ইনফ্লুয়েন্সার

        চরম গরমে সতর্কবার্তা, দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ১১০ ডিগ্রির পূর্বাভাস

        ইয়েলোস্টোন পার্কে বাইসনের হামলায় বৃদ্ধ আহত, আকাশে ছিটকে পড়ার ভিডিও ভাইরাল

        হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা: নতুন করে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলা

        এয়ার ফোর্স ওয়ান নিয়ে প্রতিবেদন, নিউইয়র্ক টাইমসের সাংবাদিকদের তলব ট্রাম্প প্রশাসনের

        লস এঞ্জেলেসে পানির প্রধান পাইপ ফেটে সড়ক প্লাবিত, যান চলাচল বন্ধ

        যুক্তরাষ্ট্রে সাইক্লোস্পোরিয়াসিস সংক্রমণ বাড়ছে, ৩২ অঙ্গরাজ্যে প্রায় ৩ হাজার আক্রান্ত

        হরমুজ প্রণালি বন্ধের পর নতুন করে ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে

        ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র মার্কিন সিনেটর লিন্ডসি গ্রাহাম মারা গেছেন

        ক্যালিফোর্নিয়ায় নতুন বিল: ভালো ড্রাইভিংয়ের বিনিময়ে কমতে পারে গাড়ির বিমার প্রিমিয়াম

        লস এঞ্জেলেসে নিয়ন্ত্রণের বাইরে সামিট দাবানল, জরুরি উচ্ছেদ আদেশ

        লস এঞ্জেলেসে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: নিহত ২, আশঙ্কাজনক অবস্থায় শিশু

থাইল্যান্ডে নতুন সরকার হচ্ছে যেভাবে

থাইল্যান্ডে নতুন সরকার হচ্ছে যেভাবে

থাইল্যান্ডের সাধারণ নির্বাচনে বিরোধী দলগুলো বড় জয় নিশ্চিত করেছে। রোববার অনুষ্ঠিত নির্বাচনের ৯৯ শতাংশ ভোট গণনা শেষে লিবারেল মুভ ফরোয়ার্ড পার্টি (এমএফপি) এবং নির্বাসিত সাবেক প্রেসিডেন্ট থাকসিন সিনাওয়াত্রার মেয়ে পেতংতার্ন সিনাওয়াত্রার ফিউ থাই পার্টি সেনাসমর্থিত জোট থেকে অনেকখানি এগিয়ে গেছে। তবে সরকার গঠনের মধ্য দিয়ে প্রায় এক দশকের সেনাসমর্থিত শাসনের অবসান করতে তাঁদের আরও অনেকটা পথ পাড়ি দিতে হবে। খবর রয়টার্স ও এএফপির।

এই ফলাফলের মধ্য দিয়ে দেশটির সেনাসমর্থিত সরকারের অধ্যায়ের অবসান ঘটতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিক ফলাফলে দেখা গেছে, প্রগ্রেসিভ মুভ ফরোয়ার্ড পার্টি পেয়েছে ১৫১টি আসন। অন্যদিকে ১৪১ আসন নিয়ে দ্বিতীয় অবস্থানে ফিউ থাই পার্টি। এর আগে নির্বাচন কমিশন জানিয়েছিল, ৫০০ আসনের মধ্যে ২৮৬টিতেই জয় পেতে পারে এই দুই দল। পার্লামেন্টের নিম্নকক্ষের ৫০০ সদস্য নির্বাচনে ভোট দিয়েছেন প্রায় ৫০ লাখ ভোটার। ৯৫ হাজার ভোটকেন্দ্রে নেওয়া হয় ভোট।

নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা না হলেও প্রাথমিকভাবে দেখা গেছে, জয়ের দিক থেকে এমএফপি শীর্ষস্থানে আছে। এর পরের অবস্থানে আছে ফিউ থাই পার্টি। এ দুই দল থাইল্যান্ডের জান্তার রাজনৈতিক দল পালাং প্রাচারাত এবং সেনাসমর্থিত দল ইউনাইটেড থাই নেশন পার্টির চেয়ে তিন গুণের বেশি আসনে জয়ী হতে যাচ্ছে।

গতকাল সোমবার থাইল্যান্ডের বিরোধী দল ফিউ থাই বলেছে, তারা সংস্কারপন্থি মুভ ফরোয়ার্ড পার্টির নেতৃত্বাধীন জোট সরকারে যোগ দিতে রাজি আছে। জোট সরকারে যোগ দিতে মুভ ফরোয়ার্ড পার্টির নেতা পিটা লিমজারোয়েনরাত যে আমন্ত্রণ জানিয়েছেন, তা তারা গ্রহণ করছে। দলটি আরও বলেছে, পিটা লিমজারোয়েনরাত সরকারকে নেতৃত্ব দেওয়ার অধিকার অর্জন করেছেন।

লিমজারোয়েনরাত সাংবাদিকদের বলেছেন, সরকার গঠনের ক্ষেত্রে তিনি তাঁর দলীয় মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল থাকবেন। তাঁর অবস্থান স্বৈরশাসক ও সেনাসমর্থিত দলগুলোর বিপক্ষে থাকবে। তিনি মনে করেন থাইল্যান্ডে এখন আর সংখ্যালঘু সরকার গঠনের সুযোগ নেই। এখন তিনি ফিউ থাই দলের সঙ্গে জোট গড়তে প্রস্তুত আছেন বলে উল্লেখ করেছেন। তবে এ ক্ষেত্রে তিনিই প্রধানমন্ত্রী হতে চান।

এদিকে পেতংতার্ন সিনাওয়াত্রা বলেছেন, নির্বাচনে মুভ ফরোয়ার্ডের অর্জনে তিনি খুশি। তবে জোট গঠন হলেও ২০১৪ সালের অভ্যুত্থানের পর সেনা সরকার প্রণীত সংসদীয় বিধির কারণে তারা সরকার গঠনের ক্ষেত্রে অনিশ্চয়তার মধ্যে পড়বে। ওই বিধি সেনাসমর্থিত দলগুলোকে সুবিধা দেয়।




এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত