আপডেট :

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

বাংলাদেশের ইন্দো-প্যাসিফিক আউটলুককে স্বাগত জানালো অস্ট্রেলিয়া

বাংলাদেশের ইন্দো-প্যাসিফিক আউটলুককে স্বাগত জানালো অস্ট্রেলিয়া

ছবি: এলএবাংলাটাইমস

বাংলাদেশ সরকারের ঘোষিত ইন্দো-প্যাসিফিক আউটলুককে স্বাগত জানিয়েছে অস্ট্রেলিয়া। চার প্রভাবশালী দেশের ফোরাম কোয়াডের গুরুত্বপূর্ণ সদস্য অস্ট্রেলিয়া মনে করে ইন্দো-প্যাসিফিক কৌশলের (আইপিএস) প্রেক্ষিতে সংশ্লিষ্ট দেশগুলো নিজস্ব অবস্থান স্পষ্ট করলে লক্ষ্য অর্জন সহজ হবে। একটি নিরাপদ ও বাণিজ্যবান্ধব ইন্দো-প্যাসিফিক অঞ্চল গড়ে তোলা হলো আমাদের মূল লক্ষ্য।

অস্ট্রেলিয়ার সহকারী পররাষ্ট্রমন্ত্রী টিম ওয়াটস গতকাল রোববার (১৪ মে) বিকেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন। অস্ট্রেলিয়ার হাইকমিশনার জেরেমি ব্রুয়ার এ সময় উপস্থিত ছিলেন।

টিম ওয়াটস বলেন, আইপিএস নিয়ে বাংলাদেশের দৃষ্টিভঙ্গি খুবই ভালো এবং ভারসাম্যমূলক। আমরা চাই ভারত মহাসাগরীয় তথা ইন্দো-প্যাসিফিক হোক একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও উন্মুক্ত চলাচলের অঞ্চল। কোনো দেশ এখানে কর্তৃত্ব বা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে না। কিংবা কোনো দেশ আরেক দেশ দ্বারা নিয়ন্ত্রিত হবে না।

অস্ট্রেলিয়ার এই মন্ত্রী গত ১২-১৩ মে ঢাকায় অনুষ্ঠিত ষষ্ঠ ইন্ডিয়ান ওশান সম্মেলনে তার দেশের প্রতিনিধিত্ব করেন। তিনি বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ক আরো গভীর করার আশাবাদ ব্যক্ত করেন। বর্তমানে দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ এখন ৩৬০ কোটি ডলার। আমরা টিফা নিয়ে আলোচনা করেছি। কৃষি, শিক্ষা, কারিগরি প্রশিক্ষণ এবং জ্বালানি খাতে আমাদের সহযোগিতা সম্প্রসারণের আরও সুযোগ রয়েছে।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত