আপডেট :

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

        হারিকেন ইসাইয়াসের তাণ্ডবে যুক্তরাষ্ট্রে চারজনের মৃ ত্যু, বিদ্যুৎহীন পাঁচ লাখ মানুষ

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

ফোর্বসের সফল তরুণ উদ্যোক্তার তালিকায় ৭ বাংলাদেশি

ফোর্বসের সফল তরুণ উদ্যোক্তার তালিকায় ৭ বাংলাদেশি

বিশ্বখ্যাত মার্কিন সাময়িকী ফোর্বস প্রতিবছরই সম্ভাবনাময় তরুণ সংগঠক, উদ্যোক্তা ও উদ্ভাবকের তালিকা প্রকাশ করে। আজ বৃহস্পতিবার ফোর্বসের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে এবারের সফল এশীয় তরুণ উদ্যোক্তার তালিকা, যেখানে স্থান করে নিয়েছেন ৭ বাংলাদেশি।

১০টি ক্যাটাগরিতে ৩০ জন করে মোট ৩০০ জনের ‘৩০ অনূর্ধ্ব ৩০’ তালিকা প্রকাশ করা হয়েছে, যাদের সবার বয়স ৩০ বছরের কম। এই তালিকায় মিডিয়া, মার্কেটিং ও বিজ্ঞাপন, সামাজিক প্রভাব ও কনজ্যুমার টেকনোলজি ক্যাটাগরিতে রয়েছেন সাত বাংলাদেশি।

তালিকার মিডিয়া, মার্কেটিং ও বিজ্ঞাপন ক্যাটাগরিতে রয়েছেন মার্কোপলো ডটএআই’র সহ-প্রতিষ্ঠাতা রুবাইয়াত ফারহান ও তাসফিয়া তাসবিন। ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা প্রতিষ্ঠানের জন্য ডিজিটাল মার্কেটিং সেবা দিচ্ছে মার্কোপলো ডটএআই। ২০২২ সালে কোম্পানিটি ভেনচার ক্যাপিটাল প্রতিষ্ঠান ‘সিঙ্গাপুর ভিসি’ থেকে সাত লাখ মার্কিন ডলার বিনিয়োগ পেয়েছে।

সোশ্যাল ইম্প্যাক্ট বা সামাজিক প্রভাব ক্যাটাগরিতে রয়েছেন বাংলাদেশের রিল্যাক্সি’র সহ-প্রতিষ্ঠাতা জাহ্নবী রহমান। মানসিক স্বাস্থ্য বিষয়ে বাংলাদেশি তরুণদের ডিজিটাল প্ল্যাটফর্মে সহায়তা দিয়ে থাকে রিল্যাক্সি। প্রতিষ্ঠানটির অ্যাপ ১৫ হাজারের বেশি মানুষ ডাউনলোড দিয়েছে। একই ক্যাটাগরিতে বাংলাদেশের আরও দুই তরুণ রয়েছেন, তারা হলেন টার্টল ভেনচারের সহ-প্রতিষ্ঠাতা আনোয়ার সায়েফ ও সারাবান তাহুরা। স্থানীয় উদ্যোক্তাদের মূলধন সহায়তা করে থাকে টার্টল ভেনচার। ২০১৮ সাল থেকে কাজ শুরু করা প্রতিষ্ঠানটি এরই মধ্যে ৯০টি উদ্যোগের সঙ্গে কাজ করেছে এবং এদেরকে দেড় কোটি মার্কিন ডলারের বেশি বিনিয়োগ করেছে।

কনজ্যুমার টেকনোলজি ক্যাটাগরিতে যানবাহনের প্রযুক্তিসেবা প্রতিষ্ঠান যাত্রী’র সহ-প্রতিষ্ঠাতা আজিজ আরমান এবারের ‘৩০ অনূর্ধ্ব ৩০’ তালিকায় রয়েছেন। গত বছর ঢাকা বাস মালিক সমিতি ই-টিকিট ব্যবস্থা চালু করতে সম্মত হয় এবং যাত্রী’র মাধ্যমে পাঁচ হাজার ৬৫০টি বাসে ই-টিকিট ব্যবস্থা চালু হয়। ২০২১ সালে কোম্পানিটি ১২ লাখ ডলার বিনিয়োগ পায়। রিফ্লেক্ট ভেঞ্চারস, ব্রেইন-টু-ফ্রি ভেঞ্চারস ও এসবিকে টেক ভেঞ্চারের মতো প্রতিষ্ঠান এতে বিনিয়োগ করে। এদের কাছ থেকে মোট সাড়ে ৫২ লাখ ডলার বিনিয়োগ পাওয়ার কথা রয়েছে।

অ্যাগ্রোশিফট টেকনোলজিসের সহ-প্রতিষ্ঠাতা দীপ্ত সাহাও কনজ্যুমার টেকনলোজি ক্যাটাগরিতে ফোর্বসের এবারের ‘৩০ অনূর্ধ্ব ৩০’ তালিকায় রয়েছেন। সরাসরি কৃষকদের কাছ থেকে ফসল এনে ভোক্তাদের কাছে বিক্রি করে গত বছর চালু হওয়া প্রতিষ্ঠানটি। গত বছর তারা এইচঅ্যান্ডএম-এর ‘এসটিআইটিসিএই ফর আরএমজি গ্লোবাল ইনোভেশন চ্যালেঞ্জ’ জিতে নেয়। ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠান শুরুক পার্টনার্স ও অ্যাঙ্করলেস বাংলাদেশের কাছ থেকে গত অক্টোবরে ১৮ লাখ ডলার বিনিয়োগ পায় অ্যাগ্রোশিফট।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত