আপডেট :

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

        হারিকেন ইসাইয়াসের তাণ্ডবে যুক্তরাষ্ট্রে চারজনের মৃ ত্যু, বিদ্যুৎহীন পাঁচ লাখ মানুষ

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

ভারতে ইলন মাস্কের বৈদ্যুতিক গাড়ি টেসলার উৎপাদন হবে

ভারতে ইলন মাস্কের বৈদ্যুতিক গাড়ি টেসলার উৎপাদন হবে

আলোচিত মার্কিন ধনকুবের ইলন মাস্কের বৈদ্যুতিক গাড়ি টেসলার উৎপাদন হবে ভারতে। অভ্যন্তরীণ বিক্রয় ও রফতানির লক্ষ্যে এরই মধ্যে ভারতে কারখানা স্থাপনের প্রস্তাব দিয়েছে টেসলা ইনকরপোরেটেড।

বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট সূত্রের মতে, মার্কিন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি বুধবার ভারতের সরকারি কর্মকর্তাদের এ সম্পর্কে অবহিত করে।

গত বছর টেসলার পক্ষ থেকে ভারতকে গাড়ি আমদানি কর কমানোর জন্য অনুরোধ করা হয়। ভারত সরকার তখন প্রস্তাবটি নাকচ করে দেয়। দক্ষিণ এশিয়ার দেশটি চেয়েছিল টেসলা স্থানীয়ভাবে ভারতে গাড়ি নির্মাণ কার্যক্রম শুরু করুক। বিপরীতে টেসলার প্রচেষ্টা ছিল, প্রথমে গাড়ি আমদানির মাধ্যমে বাজার পরীক্ষার। দুইপক্ষের মতপার্থক্যের কারণে একপর্যায়ে আলোচনায় অচলাবস্থা তৈরি হয়। তবে এবার ভারতে কারখানা কার্যক্রম সম্প্রসারণে আগ্রহী ধনকুবের ইলন মাস্কের প্রতিষ্ঠান।
গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, টেসলা যদিও এবার ভারতের কর্মকর্তাদের সঙ্গে আমদানি করের বিষয়ে আলোচনা করেনি, বরং তারা একটি নতুন কারখানা স্থাপনের প্রস্তাব করেছে। কারখানাটি ভারতের কোথায় হবে কিংবা এতে কী পরিমাণ বিনিয়োগ করা হবে তা উল্লেখ করা হয়নি।

টেসলাসহ পশ্চিমা কোম্পানিগুলো চীনের বাইরে তাদের সাপ্লাই চেইনকে বৈচিত্র্যময় করতে আগ্রহী। এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মেক ইন ইন্ডিয়া’ প্রচারাভিযানের আওতায় বাইরের কোম্পানিগুলোকে স্থানীয়ভাবে গাড়ি নির্মাণে আকর্ষণ করতে চেষ্টা চালাচ্ছে।

জ্যেষ্ঠ নির্বাহীরা যন্ত্রাংশের স্থানীয় সোর্সিংসহ অন্যান্য বিষয়ে আলোচনা ও সরকারের সঙ্গে দেখা করতে চলতি সপ্তাহে ভারতে অবস্থান করছেন বলে জানা গেছে। যদিও রিপোর্ট লেখা পর্যন্ত এ বিষয়ে টেসলার পক্ষ থেকে কোনও মন্তব্য পাওয়া যায়নি। সূত্র: রয়টার্স

শেয়ার করুন

পাঠকের মতামত