আপডেট :

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

        হারিকেন ইসাইয়াসের তাণ্ডবে যুক্তরাষ্ট্রে চারজনের মৃ ত্যু, বিদ্যুৎহীন পাঁচ লাখ মানুষ

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

পাকিস্তানে গণতন্ত্র ও মানবাধিকার সুসংহত করতে ৬৬ জন মার্কিন আইনপ্রণেতার চিঠি

পাকিস্তানে গণতন্ত্র ও মানবাধিকার সুসংহত করতে ৬৬ জন মার্কিন আইনপ্রণেতার চিঠি

পাকিস্তানে গণতন্ত্র ও মানবাধিকার সুসংহত করতে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনকে চিঠি দিয়েছেন অন্তত ৬৬ জন মার্কিন আইনপ্রণেতা।

ডন অনলাইনের খবরে বলা হয়, এখন পর্যন্ত বাইডেন প্রশাসন পাকিস্তানের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে কোনো পক্ষ নেননি। তবে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে বারবার বলা হয়েছে, ওয়াশিংটন পাকিস্তানের কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের বিপক্ষে গিয়ে অন্য একটির পক্ষে দাঁড়াবে না।

পাকিস্তানি আমেরিকান পলিটিক্যাল অ্যাকশন কমিটির (পিএকেপিএসি) উদ্যোগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বরাবর এই চিঠি দেওয়া হয়। চিঠিতে আইনপ্রণেতারা পররাষ্ট্রমন্ত্রীকে বলেন, ‘পাকিস্তানের বর্তমান পরিস্থিতিতে আমরা আমাদের উদ্বেগ জানাতে চিঠি লিখছি। আমাদের আহ্বান থাকবে, আপনি সব কূটনৈতিক হাতিয়ার ব্যবহার করে পাকিস্তানের সরকারকে গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসনের বৃহত্তর প্রতিশ্রুতির বিষয়ে চাপ প্রয়োগ করুন।

ডেমোক্র্যাট কংগ্রেসওম্যান এলিসা স্লটকিন ও রিপাবলিকান কংগ্রেসম্যান ব্রায়ান ফিটজপ্যাট্রিকসহ ৬৬ আইনপ্রণেতার লেখা চিঠিটি ইমরান খান গ্রেপ্তারের পর প্রকাশ পায়। ইমরান গ্রেপ্তারের পর পাকিস্তানজুড়ে ব্যাপক বিক্ষোভ-সংঘর্ষ হয়। গ্রেপ্তারের পরে সংঘর্ষে অন্তত ১০ জনের প্রাণহানি ঘটে।

চিঠিতে আইনপ্রণেতারা মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে স্বরণ করিয়ে দেন যে, পাকিস্তানে গণতন্ত্র প্রতিষ্ঠায় সহযোগিতা করা যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থের অংশ।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত