আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

        এআই নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ নিউজমের, উন্নত মডেলে ‘কিল সুইচ’ তৈরির উদ্যোগ

        সান ফার্নান্দো ভ্যালিতে মেট্রো বাসসহ ৩ গাড়ির সংঘর্ষ, আহত ৭

        চাকরি ছাড়ার ঘোষণা দিয়েছিলেন কয়েক মাস আগে, এবার আদালত ভবনেই মিলল মিসৌরির প্রসিকিউটরের মরদেহ

        বাড়িতে অস্ত্র, মাদক ও ভয়ংকর ভিডিও—ফিলাডেলফিয়ায় নিখোঁজ ৫ নারীকে নিয়ে পুলিশের উদ্বেগ

        ‘সন্তানদের হত্যার বিষয়ে আমার কোনো সন্দেহই ছিল না’: লিন্ডসে ক্ল্যান্সির মামলার জুরি

        গলিয়ে বিক্রি করার আগেই ৫০ হাজার ডলারের যিশুর মূর্তি উদ্ধারে পুলিশের অভিযান

        ভয়াবহ উপকূলীয় ক্ষয়ে অরেঞ্জ কাউন্টিতে জরুরি অবস্থা জারি

        লস এঞ্জেলেসে বাস দুর্ঘটনা ও হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৫ জনের স্মরণে আবেগঘন মোমবাতি প্রজ্বালন

প্রখ্যাত ব্রিটিশ ঔপন্যাসিক মার্টিন এমিস মারা গেছেন

প্রখ্যাত ব্রিটিশ ঔপন্যাসিক মার্টিন এমিস মারা গেছেন

প্রখ্যাত ব্রিটিশ ঔপন্যাসিক মার্টিন এমিস মারা গেছেন। ক্যান্সারে আক্রান্ত এই লেখক শুক্রবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় তার বাড়িতেই মারা যান। তার বয়স হয়েছিল ৭৩ বছর। মার্টিন এমিসের স্ত্রী ইসাবেল ফনসেকার বরাত দিয়ে শনিবার নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

১৯৪৯ সালে অক্সফোর্ডে জন্মগ্রহণ করা মার্টিন এমিস ১৪টি উপন্যাস ও বেশ কিছু নন-ফিকশন বই লিখেছেন। তাকে তার সময়কার সবচেয়ে প্রভাব বিস্তারকারী লেখকদের একজন হিসেবে বিবেচনা করা হয়।

মার্টিন এমিসের বাবা স্যার কিংসলে এমিসও ছিলেন ঔপন্যাসিক ও কবি। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করার পর বাবার পদাংক অনুসরণ করে মার্টিনও লেখালেখি শুরু করেন। ১৯৭৩ সালে প্রকাশিত হয় তার প্রথম উপন্যাস 'র‍্যাচেল পেপারস'।

তবে মার্টিন এমিস মূলত আলোচনায় আসেন ১৯৮৪ সালে প্রকাশিত 'মানি: এ সুইসাইড নোট' উপন্যাস দিয়ে। এর পাশাপাশি ১৯৮৯ সালে প্রকাশিত 'লন্ডন ফিল্ডস' ও ১৯৯১ সালে প্রকাশিত 'টাইমস অ্যারো' উপন্যাস দু'টিকেও তার অন্যতম সেরা সাহিত্যকর্ম হিসেবে বিবেচনা করা হয়।v

 


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত