আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

৮ মামলায় জামিন পেলেন ইমরান

৮ মামলায় জামিন পেলেন ইমরান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সহিংসতা সংক্রান্ত আটটি মামলায় জামিন পেয়েছেন। মঙ্গলবার ইসলামাবাদের একটি সন্ত্রাসবিরোধী আদালত এ জামিন দেন। আগামী ৮ জুন পর্যন্ত আদালত এই জামিন মঞ্জুর করেন। খবর- ডনের।

এদিকে, আল কাদির ট্রাস্ট মামলায় ইমরান খানের স্ত্রী বুশরা বিবি ৩১ মে পর্যন্ত জামিন পেয়েছেন। তিনি গ্রেপ্তার ঠেকাতে জামিন চেয়ে আদালতে আবেদন করেছিলেন। আল-কাদির ট্রাস্ট মামলায় ইমরান খান আজ (মঙ্গলবার) ইসলামাবাদে জাতীয় জবাবদিহি ব্যুরোর (এনএবি) সামনে উপস্থিত হওয়ার কথা রয়েছে।

পাকিস্তানে ইমরান খানের দল পিটিআই এর হাজার হাজার সমর্থক এখনো পুলিশের হাতে বন্দি। ইমরানকে একটি দুর্নীতির মামলায় গ্রেফতারের পর এরা ক্ষুব্ধ হয়ে প্রতিবাদ জানাতে রাস্তায় নেমে এসেছিলেন। তখন সেনাবাহিনীর বিভিন্ন স্থাপনায় আক্রমণ থেকে শুরু করে অনেক সহিংসতা হয়েছিল। কিছুদিন আগে ইমরান খানকে গ্রেপ্তারের পর সুপ্রিম কোর্ট অবৈধ ঘোষণা করলে তিনি জামিনে মুক্তি পান।

এদিকে পাকিস্তানে এখন রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে। পাশাপাশি দেশটিতে চলছে চরম অর্থনৈতিক সংকট। দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন তলানিতে, যা দিয়ে আর মাত্র এক মাসের আমদানি খরচ মেটানো সম্ভব।

পাকিস্তানে খুবই ক্ষমতাধর সেনাবাহিনীর বিরুদ্ধে এখন প্রকাশ্যেই ক্ষোভ প্রকাশ করা হচ্ছে, যা দেশটিতে এক বিরল ঘটনা। ইমরান খান সেনাবাহিনীর জেনারেলদের বিরুদ্ধে অভিযোগ করে যাচ্ছেন যে, তাকে ব্যক্তিগতভাবে টার্গেট করা হচ্ছে। অন্যদিকে জেনারেলরা হুঁশিয়ারি দিচ্ছেন ইমরান খান দেশকে গৃহযুদ্ধের হুমকিতে ঠেলে দিচ্ছেন।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত