আপডেট :

        তীব্র তাপপ্রবাহে পুড়ছে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, সপ্তাহ শেষে মিলতে পারে স্বস্তি

        নতুন প্যাকেজিং ফি কার্যকর হলে ক্যালিফোর্নিয়ায় বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        যুক্তরাষ্ট্রে সাইক্লোস্পোরা সংক্রমণ, আক্রান্ত হতে পারেন ৭ হাজার

        বছরে দুইবার ঘড়ির সময় পরিবর্তনের নিয়ম বাতিলের পথে যুক্তরাষ্ট্র

        উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষা নিয়ে গবেষণা করা মার্কিন বিজ্ঞানীকে আটক করেছে চীন

        ট্রাম্পের হুমকি: আলোচনায় না ফিরলে ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলা

        আজুসায় দাবানল, ২৫ একর এলাকায় আগুন; বন্ধ হাইওয়ে ৩৯

        ২ বছরের শিশুপুত্রকে হত্যার অভিযোগে মায়ের বিরুদ্ধে হত্যা মামলা

        মৃত সিনেটর লিন্ডসি গ্রাহামের স্থলাভিষিক্ত হলেন তার বোন ডারলাইন গ্রাহাম নরডোন

        মেইনে আইসিই অভিযানে গুলিতে নিহত কলম্বিয়ার নাগরিক, তদন্ত শুরু

        হরমুজ প্রণালিতে দুই ট্যাংকারে হামলার অভিযোগ আমিরাতের, ইরানে নতুন করে মার্কিন হামলা

        মার্কিন আদালতে বাতিল ট্রাম্পের ১.৮ বিলিয়ন ডলারের সমঝোতা

        নবজাতকের সঙ্গে দেখা আর হলো না, সড়ক দুর্ঘটনায় নিহত বাবা

        ‘জুরাসিক পার্ক’খ্যাত অভিনেতা স্যাম নিল আর নেই

        লস এঞ্জেলেসে ডাকাতির চেষ্টায় গুলিতে নিহত ফিটনেস ইনফ্লুয়েন্সার

        চরম গরমে সতর্কবার্তা, দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ১১০ ডিগ্রির পূর্বাভাস

        ইয়েলোস্টোন পার্কে বাইসনের হামলায় বৃদ্ধ আহত, আকাশে ছিটকে পড়ার ভিডিও ভাইরাল

        হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা: নতুন করে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলা

        এয়ার ফোর্স ওয়ান নিয়ে প্রতিবেদন, নিউইয়র্ক টাইমসের সাংবাদিকদের তলব ট্রাম্প প্রশাসনের

        লস এঞ্জেলেসে পানির প্রধান পাইপ ফেটে সড়ক প্লাবিত, যান চলাচল বন্ধ

ফের তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী এরদোয়ান

ফের তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী এরদোয়ান

তৃতীয় মেয়াদে তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রিসেপ তাইয়েপ এরদোয়ান। রোববার অনুষ্ঠিত দ্বিতীয় দফার নির্বাচনে ৫২ দশমিক ১২ শতাংশ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন তিনি। তার প্রতিদ্বন্দ্বী কেমাল কিলিচদারোগলু এ পর্যন্ত পেয়েছেন ৪৭ দশমিক ৮৮ শতাংশ ভোট। এখন পর্যন্ত মোট ৯৮ শতাংশ ভোট গণনা করা হয়েছে। খবর আল-জাজিরার

রাজধানী আঙ্কারায় ভোট গণনার ফলাফল ঘোষণা করেন সুপ্রিম ইলেকশন কাউন্সিলের (ওয়াইএসকে) চেয়ারম্যান আহমেত ইয়েনার। এর আগে এদিন সকাল ৮টায় ভোট শুরু হয়ে বিকেল ৫টায় শেষ হয়। তুরস্কের ইতিহাসে এটিই প্রথম রানঅফ।

গত ১৪ মে প্রথম দফা ভোটে এরদোয়ান ৪৯ দশমিক ৫২ শতাংশ, কিলিচদারোগলু ৪৪ দশমিক ৮৮ শতাংশ ও সিনান ওগান ৫ দশমিক ১৭ শতাংশ ভোট পেয়েছিলেন। কেউ ৫০ শতাংশের বেশি না পাওয়ায় দ্বিতীয় দফায় গড়িয়েছে ভোট। ৬৪ মিলিয়ন ভোটারের মধ্যে ৮৮ দশমিক ৮৪ শতাংশ ভোট দিয়েছিলেন।

প্রথম দফার ভোটে তৃতীয় স্থানে থাকা প্রেসিডেন্ট প্রার্থী সিনান ওগান পরে এরদোয়ানকে সমর্থন জানান।

২০ বছর ধরে তুরস্কে ক্ষমতায় আছেন এরদোয়ান। ২০১৪ সালের আগে প্রেসিডেন্ট সংসদ দ্বারা নির্বাচিত হতো। ৬৯ বছর বয়সী এরদোয়ান ২০০৩ সাল থেকে তুরস্কের নেতৃত্ব দিচ্ছেন। তিনি প্রথমে প্রধানমন্ত্রী, ২০১৪ সাল থেকে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। তারপর তিনি শাসনব্যবস্থা সংশোধন করেছেন। ২০১৭ সালে গণভোটের মাধ্যমে সংসদীয় ব্যবস্থাকে প্রেসিডেন্টকেন্দ্রিক করেন ও প্রধানমন্ত্রীর পদ বাতিল করেন।

তুরস্কে প্রেসিডেন্ট হিসেবে পাঁচ বছর মেয়াদে দুইবার দায়িত্ব পালন করা যায়। যেহেতু ২০১৭ সালের গণভোটের কারণে তার প্রথম মেয়াদ শেষ হয়েছে, তাই তিনি এই বছর তৃতীয় মেয়াদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করতে পেরেছেন। এবার জয়ী হওয়ায় ২০২৮ সাল পর্যন্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন এরদোয়ান।




এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত