আপডেট :

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

ভারতকে সাবমেরিন দিবে জার্মানি

ভারতকে সাবমেরিন দিবে জার্মানি

জার্মান প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস

জার্মানির প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস ইন্দোনেশিয়া সফর করছেন। সেখান থেকে তিনি ভারতে যাবেন। ইন্দোনেশিয়ায় ডয়চে ভেলের প্রতিনিধি নিনা হ্যাসের সঙ্গে সাক্ষাৎকারে বরিস বলেছেন, জার্মানি চায় না ভারত এইভাবে রাশিয়ার অস্ত্রের ওপর নিভরশীল থাকুক।

জার্মানির প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, ‘জার্মানি একা এই পরিস্থিতি বদলাতে পারবে না। সহযোগী দেশগুলোর সঙ্গে একত্রে কাজ করতে হবে। তবে ভারত যদি রাশিয়ার অস্ত্রের ওপর নির্ভরশীল থাকে সেটা দীর্ঘমেয়াদী ভিত্তিতে জার্মানির স্বার্থের পক্ষে ভালো নয়।’বরিস বলেছেন, ‘আমি ভারত ও ইন্দোনেশিয়ার মতো নির্ভরযোগ্য সহযোগীদের একটা সিগন্যাল দিতে চাই। আমরা তাদের সাহায্য করব। তাদের সাবমেরিন দেওয়ার সম্ভাবনাও আছে।’

জার্মান প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, ‘আমি এখানে এসেছি, কারণ একুশ শতকে নিরাপত্তা, নৌ চলাচলের স্বাধীনতা এবং আন্তর্জাতিক আর্থিক চ্যালেঞ্জের মোকাবেলায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে এই অঞ্চল। তাই শুধু জার্মানি নয়, গোটা ইউরোপের কাছেই এই অঞ্চলের গুরুত্ব খুব বেশি।’

এ ছাড়া ইন্দোনেশিয়ার সঙ্গে সামরিক সম্পর্ক ঘনিষ্ঠ করা নিয়ে দুই দেশের প্রতিরক্ষামন্ত্রীদের আলোচনা হয়েছে। তবে সেখানে অস্ত্র কেনাবেচা নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।

জার্মান প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, ‘আমার স্যুটকেসে কোনো অস্ত্র নেই। তবে আশ্বাস ও প্রতিশ্রুতি আছে যে আমরা ব্যস্ত থাকব।’ তিনি আরো বলেছেন, ‘এই অঞ্চলের নির্ভরযোগ্য সহযোগীদের সঙ্গে আমরা সহযোগিতা বৃদ্ধি করতে চাই। 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

 

শেয়ার করুন

পাঠকের মতামত