আপডেট :

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

মিয়ানমারে সংগীতশিল্পী নিহতের ঘটনায় জান্তাপন্থী তারকাদের মাঝে ভয়

মিয়ানমারে সংগীতশিল্পী নিহতের ঘটনায় জান্তাপন্থী তারকাদের মাঝে ভয়

মিয়ানমারে সামরিক বাহিনীর সমর্থক সংগীতশিল্পী লিলি নাইং কিয়াও গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। বুধবার ইয়াঙ্গুনে বাড়ির কাছে গুলিবিদ্ধ হওয়ার পর হাসপাতালে মৃত্যু হয় শিল্পী লিলি নাইং কিয়াওয়ের। খবর: বিবিসি’র।

সংগীতশিল্পী নিহতের ঘটনায় সামরিক শাসক গোষ্ঠীর সমর্থকদের মাঝে উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দিয়েছে। বিশেষ করে যেসব তারকা জান্তাপন্থী অবস্থান নিয়ে কাজ করছেন তাদের মাঝে ভীতির সঞ্চার করেছে এ ঘটনা।

২০২১ সালের ফেব্রুয়ারিতে সেনাবাহিনী গণতান্ত্রিক সরকার উৎখাত করে মিয়ানমারের ক্ষমতা দখল করে। এরপর মিয়ানমারে অনেকটা যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। গণতন্ত্রপন্থীরা সামরিক সরকারের বিরুদ্ধে সশস্ত্র আন্দোলনের পথ বেছে নিয়েছেন।অনেকদিন ধরেই সামরিক সরকারের সঙ্গে ওতপ্রোতভাবে কাজ করে আসছিলেন ৫৮ বছর বয়সি সংগীতশিল্পী লিলি নাইং কিয়াও।

সংগীতশিল্পীকে হত্যার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে সরকার। ওই দুজন গণতন্ত্রপন্থী গেরিলা গোষ্ঠীর সদস্য বলে স্থানীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে। লিলি নাইং কিয়াও একা নন। এর আগে বেশ কয়েকজন হাইপ্রোফাইল জান্তাপন্থীকে হত্যা করা হয়েছে। এই নারী সংগীতশিল্পীকে হত্যার চার দিন আগে সামরিক সরকারপন্থী তিন্ত লেউইনকেও মাথায় গুলি করে আততায়ীরা।

সংগীতশিল্পী লিলি নাইং কিয়াও সামরিক সরকার এক বিবৃতিতে বলেছে, ‘একজন নির্দোষ নারীর ওপর অমানবিক গুলিবর্ষণ করা হয়েছে।’ জান্থাপন্থী ১৭টি সংগঠন এ হত্যাকাণ্ডের ঘটনায় নিন্দা জানিয়েছে।




এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত