আপডেট :

        ২০২৮ অলিম্পিক আয়োজনের প্রস্তুতিতে বড় আর্থিক সংকট, ৫৯৫ মিলিয়ন ডলার ঘাটতি দেখাল এলএ২৮

        ৩০ ফুট ঢেউয়ের আঘাতে ভেঙে পড়ল পিয়ার, ক্যালিফোর্নিয়ার উপকূলে ভয়াবহ জলোচ্ছ্বাস

        পুরুষের জন নাঙ্গের আকারও নারীদের কাছে আকর্ষণীয়তার মূল্যায়নে প্রভাব ফেলে, বলছে গবেষণা

        ফ্লোরিডার মাংসের দোকানে প শু নি র্যা তনের অভিযোগ, গ্রে প্তার ৬ কর্মী

        মোদির দলের প্রতি পক্ষপাতের অভিযোগ, বিক্ষোভের মুখে কংগ্রেসের সঙ্গে আলোচনায় মেটা

        আলঝেইমারে আক্রান্ত ব্যক্তি আমাজন বনে ১১ দিন একা বেঁচে থাকার পর উদ্ধার

        বাংলাদেশসহ ১৬ বাণিজ্য অংশীদারের ওপর নতুন শুল্কের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের

        নিউ অরলিন্স থেকে ফ্লোরিডাগামী বিমান বিধ্বস্ত, নিহত চার প্রাপ্তবয়স্ক ও দুই শিশু

        রেকর্ড উচ্চতার জোয়ারের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলীয় এলাকায় বন্যা সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার জনপ্রিয় স্কেটিং রিঙ্ক মালিককে হত্যায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড

        গোপন সূত্রের পরিচয় প্রকাশ না করায় কারাবাসের ঝুঁকিতে প্রবীণ টিভি সাংবাদিক

        শিশুদের ডে-কেয়ার সংকট কাটাতে নতুন পরিকল্পনা নিয়ে আসছেন লস এঞ্জেলেসের মেয়র-ইলেক্ট

        আইসিই আটককেন্দ্রে চিঠি পৌঁছাতে দেরি, আপিলের সুযোগ হারিয়ে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের মুখে অভিবাসীরা

        যুক্তরাষ্ট্রের বড় পুলিশ সংস্থাগুলোর মধ্যে গত বছর সবচেয়ে বেশি গুলি চালিয়েছে এলএপিডি

        ইনগলউডে ১২ তলা কালি হোটেলের নির্মাণে দৃশ্যমান অগ্রগতি, থাকছে ৩৩৪টি কক্ষ ও স্যুট

        ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় উড়োজাহাজে বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা

        'সবচেয়ে ভয়ংকর অপরাধীদের’ প্রতি দয়া দেখাচ্ছেন নিউজম, অভিযোগ ট্রাম্পের

        এনভিডিয়ার প্রধান নির্বাহী পদে হুয়াংয়ের প্রত্যাবর্তনেও তদন্ত বন্ধ হচ্ছে না, জানাল ক্যালিফোর্নিয়া

        ইতালি ছাড়লে সম্পদশালীদের আর দিতে হবে না বাড়তি কর, মেলোনির দলের নতুন প্রস্তাব

        রূপপুর প্রকল্পের আবাসিক ভবনের ১২ তলা থেকে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার

সন্ত্রাসবিরোধী চুক্তিতে অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া

সন্ত্রাসবিরোধী চুক্তিতে অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া

অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া
সন্ত্রাসবিরোধী যুদ্ধে গোয়েন্দা তথ্য
বিনিময় জোরদার করতে সম্মত হয়েছে।
জাকার্তায় একটি সম্ভাব্য পরিকল্পিত
আত্মঘাতী বোমা হামলার সঙ্গে জড়িত
থাকার অভিযোগে কয়েক ব্যক্তিকে
গ্রেফতারের কিছুদিন পর সোমবার দুই দেশ
সন্ত্রাসবিরোধী সহযোগিতা জোরদারের
ব্যাপারে সম্মত হয়েছে।
গত শুক্র ও শনিবার জাভা দ্বীপের বিভিন্ন
নগরীতে অভিযানকালে পুলিশ একটি
চরমপন্থী নেটওয়ার্কের পাঁচ সদস্য এবং
রাসায়নিক সামগ্রী, গবেষণাগারের
সরঞ্জামাদি ও ইসলামিক স্টেট (আইএস)’র
অনুপ্রাণিত একটি পতাকা আটক করে।
অস্ট্রেলীয় ফেডারেশন পুলিশ ও
যুক্তরাষ্ট্রের এফবিআই’র গোপন সংবাদের
ভিত্তিতে এ অভিযান চালানো হয় বলে খবর
প্রকাশিত হয়েছে।
সিডনিতে ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রী
রেতনো মারসুদির সঙ্গে বার্ষিক দ্বিপক্ষীয়
আলোচনার পর অস্ট্রেলীয় পররাষ্ট্র মন্ত্রী
জুলি বিশপ বলেন, মারসুদি সম্ভাব্য হামলার
ব্যাপারে বিস্তারিত কিছু বলেননি। তবে
তিনি বলেছেন, গোয়েন্দা তথ্য বিনিময় খুবই
গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, অস্ট্রেলিয়া তার ভূমিকা
পালনের জন্য সবসময় প্রস্তুত এবং এর উদাহরণ
হল, ইন্দোনেশিয়া পুলিশ একটি সম্ভাব্য
সন্ত্রাসী হামলা প্রতিহত করতে খুবই সফল
হয়েছে।
জুলি বিশপ বলেন, ‘অস্ট্রেলিয়া ও
ইন্দোনেশিয়া সন্ত্রাসবাদ মোকাবেলায় খুবই
ঘনিষ্টভাবে একে অপরকে সহযোগিতা করছে।
আমরা তথ্য বিনিময়, গোয়েন্দা বিনিময় এবং
আমাদের স্ব স্ব জনগণ ও অঞ্চলের নিরাপত্তা
ও সুরক্ষার জন্য সহযোগিতা অব্যাহত
রাখবো’।
মারসুদি সম্ভাব্য হামলার ব্যাপারে
বিস্তারিত কিছু বলেননি। তবে তিনি বলেন,
সন্ত্রাসবিরোধী অভিযানের প্রেক্ষাপটে
গোয়েন্দা তথ্য বিনিময় খুবই গুরুত্বপূর্ণ। বাসস

শেয়ার করুন

পাঠকের মতামত