আপডেট :

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

        মার্কিন-ইরান পাল্টাপাল্টি হামলা: জর্ডানে দুই মার্কিন সেনা নিহতের পর উত্তেজনা আরও বেড়েছে

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সপ্তাহান্তে তাপমাত্রা কমবে, আগামী সপ্তাহে আবার বাড়বে গরম

        ক্যালিফোর্নিয়ায় বন্দুকের গুলিতে ২ বছরের শিশুর মৃত্যু, গ্রেপ্তার মা ও তার প্রেমিক

        কানাডার দাবানলে ভয়াবহ ধোঁয়া, বিপর্যস্ত কানাডা-যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকা

        ডায়রিয়ার ঝুঁকিতে টাকো বেলের মেনু থেকে লেটুস বাদ

        কানাডার দাবানলের ধোঁয়া নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প, নতুন শুল্ক আরোপের হুমকি

        টানা সপ্তম রাতেও ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়ল তেহরান

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপপ্রবাহ, শুক্রবার থেকে মিলবে স্বস্তি

        ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারিটায় দাবানল নিয়ন্ত্রণে, অল্পের জন্য রক্ষা পেল বহু বাড়ি

        ৪৫ বছর পর মিলল নিখোঁজ কোটিপতি নারীর পরিচয়, আধুনিক প্রযুক্তিতে রহস্যের সমাধান

সুইডেনের ন্যাটোতে যোগদান, যা বললেন এরদোগান

সুইডেনের ন্যাটোতে যোগদান, যা বললেন এরদোগান

ন্যাটোর সদস্যপদ পেতে একই সঙ্গে আবেদন করেছিল দুই নর্ডিক রাষ্ট্র ফিনল্যান্ড ও সুইডেন। একমাত্র তুরস্কের আপত্তির কারণে সামরিক জোটটির সদস্যপদ লাভ করতে পারছিল না স্টকহোম ও হেলসিংকি। সন্ত্রাসীদের মদদ দেওয়ার অভিযোগে দেশ দুটির সদস্য হতে আপত্তি জানায় আঙ্কারা।

এ জন্য দুই দেশকে যথাযথ ব্যবস্থা নেওয়ার শর্ত দিয়েছিল তুরস্ক। কিন্তু ফিনল্যান্ড ব্যবস্থা নিলেও সে পথে হাঁটেনি সুইডেন। ফলে ফিনল্যান্ড তুরস্কের সমর্থন নিয়ে ন্যাটোর পতাকা উড়াতে সক্ষম হলেও আটকে আছে সুইডেনের আবেদন। মনে করা হয়েছিল, তুরস্কের নির্বাচনের পর সুইডেনের গিট্টু খুলতে পারে। কিন্তু সে আশায় গুঁড়েবালি।

নতুন মেয়াদের নির্বাচিত হওয়ার পরও সুইডেনের ব্যাপারে নিজের অবস্থানে অনড় রয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। সাফ জানিয়ে দিয়েছেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নিলে অনুমোদন দেবে না আঙ্কারা। আগামী মাসের প্রথম দিকে লিথুয়ানিয়ার ভিলিনিয়াস শহরে সামরিক জোট ন্যাটোর শীর্ষ সম্মেলন অনুষ্ঠানের কথা রয়েছে। অনেকে আশা করছিলেন, ভিলিনিয়াস শীর্ষ সম্মেলনে ন্যাটোর সদস্যপদের জন্য সুইডেনকে সমর্থন দেবে তুরস্ক। কিন্তু তার আগেই নিজের অবস্থান পরিষ্কার করলেন তুর্কি নেতা।

তুরস্কের প্রেসিডেন্ট আবারও বলেছেন, আগামী মাসে ন্যাটোর ভিলিনিয়াস শীর্ষ সম্মেলনে সদস্যপদের জন্য সুইডেনের আবেদন সমর্থন করবেন না। এরদোগান বলেন, সুইডেন যতক্ষণ পর্যন্ত সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয় দেওয়া বন্ধ না করবে, ততদিন পর্যন্ত দেশটির ন্যাটোর সদস্যপদ প্রাপ্তির বিরোধিতা করবে তুরস্ক। ডেইলি সাবাহ জানিয়েছে, সুইডেন, ফিনল্যান্ড এবং ন্যাটোর কর্মকর্তাদের সঙ্গে বুধবার তুর্কি কর্মকর্তাদের বৈঠক অনুষ্ঠিত হয়। তার আগে এসব কথা বলেন প্রেসিডেন্ট এরদোগান।

এরদোগান সাংবাদিকদের বলেন, সন্ত্রাসীরা সুইডেনের রাজধানী স্টকহোমে আঙ্কারার বিরুদ্ধে বিক্ষোভ করছে, আর ন্যাটো জোটের মহাসচিব জেমস স্টলটেনবার্গ আমাকে সদস্যপদ দেওয়ার ব্যাপারে আপত্তি তুলে নিতে রাজি করানোর চেষ্টা করছেন। এ অবস্থায় আমরা এখন ইতিবাচক দৃষ্টিভঙ্গি থেকে বিষয়টি দেখতে পারি না। প্রসঙ্গত, তুরস্কের বিচ্ছিন্নতাকামী কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টিকে (পিকেকে) রাষ্ট্রের জন্য হুমকি মনে করে দেশটি। পিকেকে সশস্ত্র বিদ্রোহীরা বহুদিন থেকেই সুইডেন এবং স্ক্যান্ডেনেভিয়ান কয়েকটি দেশে অবস্থান করছে। দেশগুলো তাদের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আশ্রয়-প্রশ্রয় দিয়ে আসছে বলে অভিযোগ তুরস্কের।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত