আপডেট :

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

যুক্তরাষ্ট্রের উদ্দেশে দিল্লি ছেড়েছেন মোদি, সফরে যা করবেন

যুক্তরাষ্ট্রের উদ্দেশে দিল্লি ছেড়েছেন মোদি, সফরে যা করবেন

রাষ্ট্রীয় সফরে আজ মঙ্গলবার সকালে যুক্তরাষ্ট্রের উদ্দেশে দিল্লি ছেড়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিন দিনের এই সফরে যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের যৌথ অধিবেশনে ভাষণ দেবেন মোদি। এ ছাড়া যুদ্ধবিমানের ইঞ্জিন তৈরির প্রযুক্তি বিনিময়ে একটি চুক্তি সইয়ের কথা রয়েছে দুই দেশের।

এ ছাড়া তিন দিনের এই সফরে মোদি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে হোয়াইট হাউসে বৈঠক করবেন। রাষ্ট্রীয় নৈশভোজে অংশ নেবেন। ব্যবসায়ীনেতাদের সঙ্গেও মোদির বৈঠক হওয়ার কথা রয়েছে। যোগ দিবসের আয়োজনে যোগ দেবেন ভারতীয় প্রধানমন্ত্রী। স্থানীয় সময় আগামী বৃহস্পতিবার মার্কিন সিনেট ও হাউস অব রিপ্রেজেন্টেটিভের যৌথ অধিবেশনে ভাষণ দেবেন মোদি। এর মধ্য দিয়ে তিনি প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে দুবার মার্কিন পার্লামেন্টে ভাষণ দেওয়া নজির গড়বেন।

এ বিষয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, ‘এর আগে কোনো ভারতীয় প্রধানমন্ত্রী দুবার মার্কিন পার্লামেন্টে ভাষণ দেননি। এমনকি বিশ্বনেতাদের মধ্যেও এমন নজির বেশ কম। উইনস্টন চার্চিল, নেলসন ম্যান্ডেলার এমন নজির রয়েছে। তাই এর গুরুত্ব রয়েছে।’ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের আমন্ত্রণে দেশটি সফরে গেলেন মোদি। এর আগে বাইডেন ক্ষমতায় আসার পর ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ ও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইওল তাঁর আমন্ত্রণে হোয়াইট হাউসে সফর করেছেন। রাষ্ট্রীয় নৈশভোজে অংশ নিয়েছেন।

কাল আন্তর্জাতিক যোগ দিবস। এ উপলক্ষে নিউইয়র্কে জাতিসংঘ ভবনে আয়োজিত একটি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মোদি। আগামী শুক্রবার ওয়াশিংটনে রোনাল্ড রিগান বিল্ডিং অ্যান্ড ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টারে প্রবাসী ভারতীয়দের সঙ্গে মোদির বৈঠক করার কথা রয়েছে। নরেন্দ্র মোদির যুক্তরাষ্ট্র সফর ঘিরে দেশটিতে বসবাসরত ভারতীয়রা বেশ উৎফুল্ল। নিউইয়র্কের টাইমস স্কয়ার, সান ফ্রান্সিসকোর গোল্ডেন গেট ব্রিজসহ যুক্তরাষ্ট্রের ঐতিহ্যসমৃদ্ধ বিভিন্ন স্থাপনায় হাজারো ভারতীয় জড়ো হয়ে মোদিকে স্বাগত বার্তা দিয়েছেন।

সফর শুরুর প্রাক্কালে মোদি টুইটে লিখেছেন, ‘যুক্তরাষ্ট্রের কংগ্রেসের সদস্য, চিন্তাবিদসহ অনেকেই আমার এবারের সফর নিয়ে তাঁদের ভালো লাগার কথা জানিয়েছেন। আমি তাঁদের সবাইকে ধন্যবাদ জানাই। এমন সমর্থন ভারত ও যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্কের গভীরতা বাড়াবে।’

মোদির এবারের যুক্তরাষ্ট্র সফরে দুটি বড় চুক্তি সইয়ের বিষয়ে বেশ আলোচনা হচ্ছে। এর একটি ৩০০ কোটি ডলারের অত্যাধুনিক ‘এমকিউ-৯বি সি গার্ডিয়ান’ সশস্ত্র ড্রোন–সংক্রান্ত, অন্যটি ভারতে তৈরি ‘তেজস’ যুদ্ধবিমানের ইঞ্জিন নিয়ে, যা প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে জেনারেল ইলেকট্রিকের সহায়তায় তৈরি হবে কর্ণাটকের রাষ্ট্রায়ত্ত হিন্দুস্তান অ্যারোনটিকস লিমিটেডে (হ্যাল)। নরেন্দ্র মোদি ভারতের তৃতীয় নেতা, যিনি কোনো মার্কিন প্রেসিডেন্টের সরাসরি আমন্ত্রণে হোয়াইট হাউসে সফরে যাচ্ছেন। এর আগে ১৯৬৩ সালের জুনে ভারতের সাবেক প্রেসিডেন্ট সর্বপল্লি রামকৃষ্ণন ও ২০০৯ সালের নভেম্বরে সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং রাষ্ট্রীয় সফরে হোয়াইট হাউসে গিয়েছিলেন।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত