আপডেট :

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

মিয়ানমারের রাষ্ট্রীয় দুটি ব্যাংকের ওপর নিষেধাজ্ঞা জারির পথে যুক্তরাষ্ট্র

মিয়ানমারের রাষ্ট্রীয় দুটি ব্যাংকের ওপর নিষেধাজ্ঞা জারির পথে যুক্তরাষ্ট্র

মিয়ানমার সামরিক জান্তার অর্থায়ন বন্ধে দেশটির ওপর নতুন বিধি-নিষেধ আরোপের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। নতুন পরিকল্পনার মধ্যে নেপিদোর রাষ্ট্রীয় কয়েকটি ব্যাংকের ওপর নিষেধাজ্ঞা অন্যতম। বিষয়টি সম্পর্কে অবগত সূত্র ও থাইল্যান্ডের কয়েকটি সংবাদমাধ্যমের বরাতে বুধবার (২১ জুন) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে রয়টার্স।

মঙ্গলবার (২০ জুন) প্রকাশিত এক প্রতিবেদনে দ্য থাই জানিয়েছে, মিয়ানমার ফরেন ট্রেড ব্যাংক ও মিয়ানমার ইনভেস্টমেন্ট অ্যান্ড কমার্শিয়াল ব্যাংকের ওপর যত দ্রুত সম্ভব নিষেধাজ্ঞা আরোপ করবে যুক্তরাষ্ট্র। থাইল্যান্ডের মার্কিন দুতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, ‘অভ্যুত্থান ও সংশ্লিষ্ট সহিংসতার দায়বদ্ধতা বৃদ্ধির জন্য বিভিন্ন উপায়ে চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। দেশটির রাজস্ব আয়ে হ্রাস টানা এ চেষ্টার মধ্যে অন্যতম।’

২০২১ সালে অভ্যুত্থানের মাধ্যমে গণতান্ত্রিক সরকারকে হটিয়ে সামরিক জান্তা গোষ্ঠী ক্ষমতা দখল করে নেয়। এরপর থেকেই যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদেশগুলো তাদের ওপর বেশ কয়েকবার বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করে আসছে। তবে সামরিক জান্তা মুখপাত্র জ মিন টুন জানিয়েছেন, নতুন কোনও নিষেধাজ্ঞা নিয়ে উদ্বিগ্ন নয় তারা। রাষ্ট্রীয় সংবাদমাধ্যমকে তিনি জানান, আগেও নিষেধাজ্ঞার সম্মুখীন হয়েছে জান্তা সরকার, তাই নতুন কোনও নিষেধাজ্ঞায় তেমন কোনও সমস্যা হবে না।

সূত্র বলছে, মিয়ানমারের ওপর এমন নিষেধাজ্ঞা দিলে থাইল্যান্ডসহ অঞ্চলটির অন্যান্য দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে। কেননা, আঞ্চলিক রাষ্ট্রীয় ব্যাংকগুলো পরস্পরের সঙ্গে সংযুক্ত থাকে। এদিকে ২০১৪ সালে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলকারী থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুথ চান-ওচা বলছেন, ব্যাংককের নিরাপত্তার জন্য মিয়ানমার সরকারের সঙ্গে সরাসরি আলোচনা প্রয়োজন। সূত্র: রয়টার্স

 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত