আপডেট :

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

        সমুদ্রের আগ্রাসন ঠেকাতে পাথর-দেয়াল, দীর্ঘমেয়াদে আরও বিপদে ক্যালিফোর্নিয়া

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

হিলারিকে নোংরা অশ্লীল ভাষায় আক্রমণ করলো ট্রাম্প

হিলারিকে নোংরা অশ্লীল ভাষায় আক্রমণ করলো ট্রাম্প

এবারের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট
নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়ন
প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প সম্ভাব্য
প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটনকে আক্রমণ
করতে গিয়ে অশ্লীল ভাষা ব্যবহার
করেছেন। ডেমোক্রেট দলের হয়ে
এবারের প্রেসিডেন্ট নির্বাচনে মনোনয়ন
চাইছেন সাবেক ফার্স্টলেডি ও
পররাষ্ট্রমন্ত্রী হিলারি। আগেরবার তিনি একই
দলের হয়ে মনোনয়ন চেয়েছিলেন, কিন্তু
বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামার কাছে হার
মানতে হয় তাকে। ২০০৮ সালে প্রেসিডেন্ট
পদে প্রার্থী হওয়ার দৌড়ে হিলারির হেরে
যাওয়ার প্রসঙ্গ তুলে মিশিগানে এক নির্বাচনী
প্রচারাভিযানে বক্তৃতায় ট্রাম্প অশ্লীল বাক্য
ব্যবহার করেন বলে সংবাদ মাধ্যম জানিয়েছে।
ট্রাম্প বলেন, সে ওবামাকে হারাতে গিয়েছিল।
সে ওবামাকে হারিয়ে জিততে গিয়েছিল। কিন্তু
পেল কী? একটা ... (এখানে অশ্লীল শব্দ
ব্যবহার করেন ট্রাম্প)। সে হারল, সে হেরে
গেল। ২০১৬ সালের নির্বাচনে রিপাবলিকানদের
মনোনয়নের দৌড়ে এগিয়ে থাকা ট্রাম্প গত
শনিবার প্রতিদ্বন্দ্বী দল ডেমক্রেটিক পার্টির
মনোনয়ন প্রত্যাশীদের নির্বাচনী বিতর্কে
হিলারির বাথরুমে যেতে বিরতি নেওয়া নিয়েও
কথা বলেন। ট্রাম্প বলেন, আমি ভেবেছিলাম,
সে বুঝি হাল ছেড়ে দিয়েছে। সে কোথায়
গিয়েছিল? হিলারি গিয়েছিল কোথায়? তাকে ছাড়াই
বিতর্ক শুরু করতে হলো তাদের। আমি জানি
সে কোথায় গিয়েছিল। এটা খুবই বিরক্তিকর। এ
নিয়ে আমি কথা বলতে চাই না। ডোনাল্ড
ট্রাম্পের এই অশ্লীল মন্তব্য নিয়ে
কোনো প্রতিক্রিয়া জানাতে চায়নি হিলারি শিবির।
তবে হিলারির জনসংযোগ বিভাগের পরিচালক
জেনিফার পালমেরি এক টুইটে লিখেছেন, যারা
শুনেছে, তারা সবাই বুঝেছে, এই ধরনের
মন্তব্য সব নারীর জন্য কতটা অবমাননাকর। এক
জরিপে দেখা গেছে, যদি রিপাবলিকান পার্টি
থেকে ট্রাম্প এবং ডেমোক্রেট পার্টি
থেকে হিলারি মনোনয়ন পান, তবে জয় হবে
হিলারিরই। আর তা ঘটলে যুক্তরাষ্ট্র প্রথম নারী
প্রেসিডেন্ট পাবে। হিলারির স্বামী বিল
ক্লিনটন ছিলেন যুক্তরাষ্ট্রের ৪২তম
প্রেসিডেন্ট। নির্বাচনী প্রচারে অভিবাসী,
মুসলিমদের নিয়ে আক্রমণাত্মক ৬৯ বছর
বয়সী ট্রাম্প। হিলারিকেও আক্রমণ করে
চলেছেন তিনি। ট্রাম্প বলে আসছেন, হিলারি
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার মতো
সক্ষম নন। রয়টার্স।


শেয়ার করুন

পাঠকের মতামত